শিরোনাম :
জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে বিশেষ টিকা ক্যাম্পেইন, টিকা পাবে ৩৪ লাখ শিশু তারেক রহমানের সঙ্গে কুয়েতের ক্রাউন প্রিন্সের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব গাজা ইস্যুতে জাতিসংঘে ইসরায়েলের ওপর বাড়ছে চাপ, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে জোর শাংহাই সুপার ফ্যাক্টরিকে ‘রত্ন’ বললেন ইলন মাস্ক গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠায় সম্মত চীন ও যুক্তরাষ্ট্র এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের, সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির রূপান্তর, ইউনিসেফের সঙ্গে ববি হাজ্জাজের বৈঠক মেসির বিদায়ী ম্যাচে বিশেষ জার্সি, আকাশি-সাদার সঙ্গে সোনালি ছোঁয়া পুলিশ অপরাধে যুক্ত হলে বিভাগীয় শাস্তির পাশাপাশি ফৌজদারি ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

তুলুজে ঈদ পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময়

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১০ জুন, ২০১৯
তুলুজে ঈদ পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময়

মার্ক রায়-তুলুজ, ফ্রান্স প্রতিনিধি:

“ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান”- যাকে ঘিরে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে, এই তুলুজ শহরে বসবাসরত বাঙালিদের মধ্যে, জেগে ওঠে অন্যরকম এক মাদকতা। এই মহতি অনুষ্ঠানের উদ্যোক্তা তুলুজ শহরের অন্যতম জনপ্রিয় ব্যক্তি, বাংলাদেশী কমিউনিটি এসোসিয়েশনের তুলুজের সভাপতি, আয়েবার সহ-সভাপতি ফখরুল আকম সেলিম ও তার পরিবার। কাঙ্খিত সময় কে মাথায় রেখেই,নির্ধারিত দিনে ৯ ই জুন স্থানীয় বাঙালীরা দলবেঁধে, প্রাণবন্ত আমেজে হাজির হয়েছিল “লা পিতিত গোয়াই” রেস্টুরেন্টে। উপস্থিত জনগণকে পরম আন্তরিকতায় অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে একটুও কার্পণ্য করেন নি,এই পরিবারের কর্তা, তার সহধর্মিণী সাজেদা বেগম(সাজু)সহ তার সন্তানেরা।বরাবরের মতো অন্যদের সহযোগিতা নিয়ে,পরিবারের প্রতিটি সদস্য উপস্থিত সবাইকে পরম মমতায় খাবার পরিবেশন করেছে। ঈদের সেমাই, হরেক রকম মিষ্টান্ন এবং দুপুরের আহারের পর ভালোবাসা এবং আন্তরিকতার আবেশে গা ভাসিয়ে দিয়ে সবাই মেতে উঠেছিল খুনসুটিতে।হরেক রকম চোখ ধাঁধানো বাঙালি পোশাক ,বাচ্চাদের ছুটোছুটি, বয়স্কদের আয়েসী খোশগল্প সবকিছু মিলেই মনে হচ্ছিল, এ যেন এক খন্ড ছোট্ট বাংলাদেশ।

বিদেশে কর্মব্যস্ততার একরাশ ক্লান্তি দূর করতে এবং নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরতে এ ধরনের যুগান্তকারী পদক্ষেপ সত্যি প্রশংসার দাবিদার। উপস্থিত তুলুজের সর্বস্তরের সকলে এর দৃষ্টান্তমূলক পদক্ষেপের জন্য পরিবারের প্রতি ভালোবাসার,সম্মান ও দোয়া কামনা করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD