শিরোনাম :
তীব্র গরম-খরায় বিপর্যস্ত জার্মানি, দাবানল থেকে নদীর পানিসংকটে বাড়ছে উদ্বেগ সম্পাদকীয় : ১৫ আগস্ট ইতিহাসের স্মৃতি মুছে নয়, সত্যকে ধারণ করেই এগোতে হবে গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, দেশজুড়ে লোডশেডিং বাড়ার শঙ্কা ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে সাংস্কৃতিক বিনিময়ে নতুন গতি জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা

তুরস্কের নির্বাচনে ভোট দিবে সিরিয়ার নাগরিকরা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২১ জানুয়ারী, ২০১৯

জার্মানবাংলা ডেস্কঃ তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলাইমান সোইলু বলেছেন, তার দেশে অবস্থানরত সিরিয়ার যে ৫৩ হাজার নাগরিক তুরস্কের নাগরিকত্ব গ্রহণ করেছেন তারা দেশটির আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট দিতে পারবেন। তিনি রোববার আঙ্কারায় এক বক্তৃতায় বলেন, আগামী মার্চ মাসে একযোগে তুরস্কের সবগুলো সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সে নির্বাচনে তুরস্কের নাগরিকত্ব গ্রহণকারী প্রত্যেক ব্যক্তি ভোট দিতে পারবেন।

তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আন্তর্জাতিক সহায়তায় তুরস্কে বর্তমানে সিরিয়ার ৩৬ লাখ ৩২ হাজার নাগরিক অবস্থান করছে।তবে তাদের মধ্যে মাত্র ৫৩ হাজারকে নাগরিকত্ব দেয়া হয়েছে। কাজেই যারা তুরস্কের নাগরিকত্ব পাননি তারা আসন্ন নির্বাচনে ভোট দিতে পারবেন না বলে তিনি জানান।

২০১১ সালের মার্চ মাসে সিরিয়ায় বিদেশি মদদে উগ্র সন্ত্রাসীদের মাধ্যমে সহিংসতা চাপিয়ে দেয়া হলে দেশটির লাখ লাখ মানুষ প্রাণ বাঁচাতে তুরস্কসহ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নেন। সাম্প্রতিক সময়ে সিরিয়ায় উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ পরাজিত হওয়ার ফলে দেশটির নিরাপত্তা পরিস্থিতি তুলনামূলক ভালো হয়েছে। এ কারণে বিদেশে অবস্থানরত সিরিয়ার নাগরিকরা দেশে ফিরতে শুরু করেছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD