শিরোনাম :
তীব্র গরম-খরায় বিপর্যস্ত জার্মানি, দাবানল থেকে নদীর পানিসংকটে বাড়ছে উদ্বেগ সম্পাদকীয় : ১৫ আগস্ট ইতিহাসের স্মৃতি মুছে নয়, সত্যকে ধারণ করেই এগোতে হবে গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, দেশজুড়ে লোডশেডিং বাড়ার শঙ্কা ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে সাংস্কৃতিক বিনিময়ে নতুন গতি জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা

তিন স্ত্রীকে খুন, ৪র্থ বার বিয়ের আগে গ্রেপ্তার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১ জুলাই, ২০১৮

জার্মানবাংলা২৪ ডটকম: নতুন সম্পর্কের জন্য পুরনো স্ত্রীকে খুন! এভাবে তিন স্ত্রীকে খুন করার পর চতুর্থবার বিয়ে করার আগে গ্রেপ্তার হলেন অভিযুক্ত স্বামী।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের কলকাতার খিদিরপুরে। খিদিরপুরের বাসিন্দা শেখ শাহজাদা। শুক্রবার (২৯ জুন) শাহজাদার খিদিরপুরের ডেন্ট মিশন রোডের বাড়ি থেকে উদ্ধার হয় তার তৃতীয় স্ত্রী সিরাত পারভিনের ঝুলন্ত দেহ।

নিহতের পরিবারের দাবি, চতুর্থ এক মহিলাকে বিয়ে করা নিয়ে শাহজাদা ও সিরাতের মধ্যে দাম্পত্য কলহ চরমে উঠেছিল। পথের কাঁটা সরিয়ে ফেলার জন্যই শাহাজাদা খুন করেছেন তার তৃতীয় স্ত্রীকে।

ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায়, এঘটনাই প্রথম নয়। অভিযোগ, এর আগেও শাহজাদা তার ২ স্ত্রীকে একইভাবে খুন করেছিলেন। কোনও যুবতীর সঙ্গে প্রথমে সম্পর্কে জড়াতেন, তারপর তাকে বিয়ে করতেন শাহজাদা। কিন্তু বিয়ের কিছুদিন পরই ফের নতুন সম্পর্কে জড়িয়ে পড়াই ছিল তার ‘অভ্যাস’। আর সেই নিয়ে অশান্তি চরমে পৌঁছালে স্ত্রীকে খুনের পথ বেছে নিতেন শাহজাদা।

এভাবে সিরাত পারভিনকে বিয়ের কিছু পর থেকেই তার উপর অত্যাচার শুরু করেন শাহজাদা। অভিযোগ, বিয়ের পর থেকেই স্ত্রীকে মারধর করতেন তিনি। দিন দিন সিরাতের সঙ্গে তার সম্পর্ক তলানিতে গিয়ে পৌঁছায়। এরপরই চতুর্থ এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন শাহজাদা। তাকে বিয়ে করা নিয়েই ইদানিং শাহাজাদা আর সিরাতের মধ্যে বিরোধ চরমে ওঠে। এরপরই শুক্রবার মুখে বালিশ চাপা দিয়ে সিরাতকে খুন করেন শাহজাদা।

এরপর প্রতিবাদে সিরাতের দেহ নিয়ে পথ অবরোধ করেন স্থানীয়রা। শেষ পর্যন্ত শাহজাদাকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD