শিরোনাম :
সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা মাদক কেনার টাকা জোগাড়ে ২০ মাসের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ সিসিটিভি ফুটেজের সূত্রে অপ্রতিম হত্যা তদন্তে অগ্রগতি, উদ্ধার আইফোন দেশের ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রধানমন্ত্রীর আহ্বান

তিন দাবিতে দ্বিতীয় দিনের মতো নির্বাচন কমিশন ঘেরাও ছাত্রদলের

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

তিনটি মূল দাবিতে দ্বিতীয় দিনের মতো নির্বাচন কমিশন (ইসি) ঘেরাও করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১১টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে সংগঠনটির নেতা-কর্মীরা।

কর্মসূচিকে ঘিরে ইসির প্রধান ফটকের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যারিকেড স্থাপন করে। ব্যারিকেডের সামনে অবস্থান নিয়ে ছাত্রদলের নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং তাদের দাবির পক্ষে বক্তব্য রাখেন।

ছাত্রদল নেতারা জানান, পোস্টাল ব্যালট নিয়ে সাম্প্রতিক যে বিতর্ক তৈরি হয়েছে, তা দ্রুত ও স্বচ্ছভাবে নিষ্পত্তি করতে হবে। পাশাপাশি নির্বাচন কমিশনের কিছু হঠকারী সিদ্ধান্ত এবং একটি বিশেষ রাজনৈতিক দলের হস্তক্ষেপ বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করছে বলে অভিযোগ করেন তারা।

এর আগের দিন রোববারও ছাত্রদল নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি পালন করে। পরে সংগঠনটির পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকে বসে। বৈঠকে উপস্থিত ছিলেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, জ্যেষ্ঠ সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম এবং সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান।

বৈঠক শেষে ছাত্রদল নেতারা জানান, কমিশনের পক্ষ থেকে তাদের উত্থাপিত দাবিগুলো যৌক্তিকভাবে বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে। এ আশ্বাসের পরিপ্রেক্ষিতেই সোমবারের অবস্থান কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।

তবে দাবি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির কথাও জানান ছাত্রদল নেতারা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD