জীবন যখন অস্তিত্বহীন
রঙহীন, গন্ধহীন স্থিতিস্থাপক পোকা
ধূসর-প্রান্তর
পড়ে আছ কোন্ অন্ধকার ধোঁকায়?
কাতর, ক্লান্ত, লতাপাতাহীন গাছের ডলা
দলহীন পিঁপিলিকা
পৃথিবীর কক্ষে বিরামহীন পথ চলা
শুধু চড়াই পথ— অবশেষে সবকিছুই মরিচিকা।
সাগরের উর্মি রাশি
ভাগ্যের লিখন যায় না বলা
তবে কেন? ভুলপথে
তাসের ঘর নিয়ে করছ মিছে প্রেম খেলা…
-শামস রহমান. ১০.০৫.২০১৮