শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

তালুকদার খালেকের পদত্যাগ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১৮

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেছেন বাগেরহাট-৩ আসনের ক্ষমতাসীন দলের সাংসদ তালুকদার আবদুল খালেক। খুলনা সিটি করপোরেশন নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী।

আজ মঙ্গলবার সংসদের বৈঠকে খালেকের পদত্যাগপত্র গ্রহণ এবং ওই আসনটি শূন্য হওয়ার কথা সংসদকে জানান স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

আইন অনুযায়ী সংসদ সদস্য পদে থেকে মেয়র পদে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। এ কারণে তালুকদার আবদুল খালেককে পদত্যাগ করতে হলো। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে বাগেরহাট-৩ আসনে আগামী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন করতে হবে।

গত ৩১ মার্চ নির্বাচন কমিশন খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী, ১২ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। আগামী ১৫ মে খুলনা সিটি নির্বাচনের ভোট নেওয়া হবে।

এর আগে গতকাল সোমবার সংসদের বৈঠকে বিদায়ী বক্তব্য দেন তালুকদার আবদুল খালেক। দলের হয়ে খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আইনি বাধ্যবাধকতার কারণে পদত্যাগ করতে চান বলে তিনি তাঁর বক্তব্যে বলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD