শিরোনাম :
সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা মাদক কেনার টাকা জোগাড়ে ২০ মাসের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ সিসিটিভি ফুটেজের সূত্রে অপ্রতিম হত্যা তদন্তে অগ্রগতি, উদ্ধার আইফোন দেশের ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রধানমন্ত্রীর আহ্বান

তালাকপ্রাপ্ত স্বামীর ধারালো অস্ত্রের কোপে স্ত্রীসহ আহত ৩

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৩ জুলাই, ২০১৮

মোঃ নজরুল ইসলাম,কোটচাঁদপুর, ঝিনাইদহ : কোটচাঁদপুর তালাকপ্রাপ্ত স্বামীর ধারালো অস্ত্রের কোপে স্ত্রী সহ তিন জন আহত।

কোটচাঁদপুর উপজেলার কাগমারী গ্রামের মাঠপাড়ায় রবিবার সন্ধ্যা ৮ টার দিকে তালাকপ্রাপ্ত স্বামীর ধারালো অস্ত্রের কোপে স্ত্রীসহ তিন জন আহত হয়েছে। আহতরা হলেন স্ত্রী ময়ূরী(২৩), পিতা বাহার আলী(৫৫) ও বড় বোন শাপলা(২৮)।

স্থানীয় সূত্রে জানাযায়, গত এক দেড় বছর আগে কাগমারী গ্রামের মাঠপাড়ার বাবর আলীর ছেলে সবুজের সাথে একই পাড়ার বাহার আলীর ছোট মেয়ে ময়ূরীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।কিন্তু পড়ে জানতে পারেন সবুজ নেশাখোর এবং নেশা করে এসে তার স্ত্রীকে মারধর করত। এর পরিপেক্ষিতে গত এক সপ্তাহ আগে গ্রাম্য সালিশের মাধ্যমে আপোষ ভাবে তারাতালাক প্রাপ্ত হন।

আহত শাপলা জানান, রবিবার সন্ধ্যায় আমি ও আমার বোন ময়ূরী এক ঘরে ছিলাম অন্য ঘরে আমার পিতা বাহার আলী ছিলেন হঠাৎ করে আমরা চিৎকারের আওয়াজ শুনে বাইরে এসে দেখি সবুজ একটি ধারালো অস্ত্র দিয়ে আব্বাকে কোপ দিচ্ছে। আমরা ঠেকাতে গেলে আমাকে ও আমার বোনকেও এলোপাথাড়ি কোপ দেয় এতে আমার বাম হাতে, ছোট বোনের দুই কাধে, মাথায় ও দুই হাতের আঙ্গুলে কোপ দেয়। ছোট বোনের দুই হাতে মধ্যে ডান হাতে তিনটি আঙ্গুল এবং বাম হাতের দুইটি আঙ্গুল কেটে পড়ে গেছে। আমাদের চিৎকার চেঁচামেচি শুনে পাশের লোকজন এসে সবুজকে ধরে ফেলে এবং পরে পুলিশে সর্পোদ করেন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কম্পলেক্সে নিয়ে আসেন।

কোটচাঁদপুর কম্পলেক্সের কর্তব্যরত ডাক্তার নাজমুস সাকিব জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে এবং এর মধ্যে ময়ূরীর অবস্থা গ্রুরতর হওয়ায় তাকে যশোর জেনারেল হাসপাতালে রের্ফাড করা হয়েছে।

কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আসামী সবুজকে পুলিশ গ্রেফতার করেছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD