শিরোনাম :
আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’ ইউরোপজুড়ে দাবানলের তাণ্ডব, স্পেনে প্রথম জাতীয় জরুরি অবস্থা দক্ষিণ চীন সাগরে বহিরাগত হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ চীন-আসিয়ান বৈঠকে চার দফা সহযোগিতা প্রস্তাব শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনা নয়, সরকারের সঙ্গে বৈঠকের আগে সিজেপির কঠোর বার্তা কুয়েত ও কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলার দাবি বর্ণাঢ্য শোভাযাত্রায় শেষ হলো জগন্নাথদেবের রথযাত্রা উৎসব হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১,১৩৭

তাবলীগী জামাত ও তাওহিদী জনতা জামালপুর জেলার উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে গভীর রাতে ঘুমন্ত তাবলীগী সাথীদের উপর খুনি সাদ’পন্হী কতৃক বর্বরোচিত সন্ত্রাসী হামলা ও হত্যার দ্রুত বিচারের ও ৭ দফা দাবিতে তাবলীগী জামাত ও তাওহিদী জনতা জামালপুর জেলার উদ্যোগে মানববন্ধন – স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে।

২১ ডিসেম্বর শনিবার সকালে স্থানীয় ফৌজদারী মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন করে পরে জেলা প্রশাসক বরাবর জেলা প্রশাসকের প্রতিনিধির নিকট স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানের আয়োজন করেন তাবলীগী জামাত ও তাওহিদী জনতা জামালপুর জেলা।

ইত্তেফাকুল ওলামা জামালপুর জেলা শাখার সভাপতি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদানের আহবায়ক আল্লামা মুফতী শামসুদ্দিনের সভাপতিত্বে ও মুফতী বারীজ উদ্দিন ও মাওলানা আলাউদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ইত্তেফাকুল ওলামা জামালপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা নজরুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা মাসউদ হোসাইন, মাওলানা হাসান আলী, মাওলানা আমানুল্লাহ কাসেমী, মাওলানা মেরাজুর রহমান, বড় মসজিদের খতীব মুফতী আব্দুল্লাহ, মহতামীম ডাকপাড়া মাওলানা আবুল কাশেম, ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি ডাঃ মোহাম্মদ ইউনুস, সিনিয়র সহ-সভাপতি মুফতী মোস্তফা কামাল,সহ-সভাপতি মুফতী সোলাইমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা শাখার সকল নেতৃবৃন্দ ও তাবলীগী জামাত ও তাওহিদী জনতা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে,৭ দফা দাবীগুলো হলো ( ১) যে সমস্ত খুনিদের নামে মামলা হয়েছে তাদেরকে ও অজ্ঞাতদেরকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে তাদেরকে ফাঁসি দিতে হবে ( ২) সারা বাংলাদেশে তাদের কার্যক্রম বন্ধ করতে হবে। কারণ মসজিদ হলো পবিত্র স্থান আর তারা হলো খুনী ও সন্ত্রাসী। তাই তারা পবিত্র মসজিদে কোন কাজ করতে পারবে না। (৩) প্রতিটি জেলা থেকে যারা প্রশাসনের অনুমতি ছাড়া টঙ্গীর ময়দানে গিয়ে হামলা ও খুন করেছে তাদের সংখ্যা D.S.B,N.A.C, ও D.G.F..I. এর মাধ্যমে বাহির করে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। ( ৪) এবারের বিশ্ব ইজতেমা ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে একটিই হবে। আর কোন অবস্থাতেই মাওলানা সাদ সাবেক বাংলাদেশে আসতে পারবে না।এবং তাদের কোন ইজতেমা করতে দেওয়া যাবে না। ( ৫) টঙ্গী ময়দান এবং কাকরাইল মসজিদ উলামায়ে কেরামদের তত্ত্বাবধানে আছে ও থাকবে। কোন অবস্থাতেই সাদ’পন্হীর কোন সন্ত্রাসী আর কোনদিন টঙ্গী ময়দান এবং কাকরাইল মসজিদে প্রবেশ করতে পারবেনা। ( ৬) জামালপুর জেলা মডেল মসজিদসহ ৭ টি উপজেলার সাদ’পন্হীর কোন মার্কাজ অথবা কোন লোক মসজিদে বসে কোন আলোচনা বা সবগুজারী করতে পারবে না।করলে ফেতনা সৃষ্টি হবে। আর ফেতনা সৃষ্টি হলে এর দায়ভার সরকারকেই বহন করতে হইবে। (৭) উপরোল্লিখিত দাবিগুলি অতিসত্বর বাস্তবায়ন করার জন্য বর্তমান সরকারের প্রতি বিনয়ের সাথে আহবান জানাচ্ছি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD