একেএম বাবু, রাজশাহী প্রতিনিধি: মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান এবং তাদের বীরত্বগাঁথা স্মৃতিগুলো স্মরণীয় করে রাখতে রাজশাহী জেলার তানোরের কামারগাঁর মাটিতে মুক্তিযুদ্ধের জাদুঘরের স্থান নির্ধারণ করা হয়েছে।
এ উপলক্ষে অাজ বুধবার (১৯ই সেপ্টেম্বর) উক্ত স্থান পরিদর্শন করেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী গোলাম রাব্বি। এ সময় উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান বন্দনা রানী।
সূত্রে জানা গেছে, নির্বাহী কর্মকর্তা গোলাম রাব্বিকে অত্র এলাকার স্থানীয় সচেতন নাগরিকেরা দখল হয়ে যাওয়া জায়গাটিতেই মিউজিয়াম করার জোর দাবি জানান।
এ বিষয়ে তানোর থানা মুক্তিযোদ্ধা কমান্ডার অাব্দুল ওহাব বলেন, সাধারণ জনগণের এ দাবির সাথে আমিও একমত পোষণ করছি।