একেএম বাবু,রাজশাহী প্রতিনিধি:রাজশাহীর তানোর অত্র উপজেলা জেলার মধ্যে গুরুত্বপূর্ণ ইউনিয়ন পরিষদ হলো কলমা ইউপি। আগামী ২৫শে জুলাই উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সে উপলক্ষে গত ৩০শে জুন রবিবার উপজেলা নির্বাচন অফিসারের হাতে আওয়ামীলীগের প্রার্থী ও সতন্ত্র প্রার্থী দু জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
এদিকে আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী মাইনুল ইসলাম স্বপন তার সমর্থনকারী ও প্রস্তাবকারীদের সংঙ্গে নিয়ে দুপুরে নৌকার পক্ষে মনোনয়ন পত্র দাখিল করেন। এছাড়া প্রাপ্ত সংবাদে জানা সতন্ত্র প্রার্থী রেজাউল ইসলাম তার প্রস্তাব ও সমর্থন কারী এবং নেতা কর্মীদের সংঙ্গে নিয়ে উৎসব মুখর পরিবেশে দু জনেই মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এদিকে নৌকার প্রার্থীর সংঙ্গে কলমা ইউনিয়ন পরিষদের উন্নয়নের রুপকার চেনা ও জানা সকলের আস্থাভাজন জনপ্রিয়,যিনি জনগনের কল্যানে দায়িত্ব পালন করেছেন তিনি হলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না তিনি নৌকার মনোনিত প্রার্থীর সংঙ্গে মনোনয়ন পত্র দাখিল জমা দেয়ার সময়ে উপস্থিত ছিলেন। গত ১০ই ফেব্রুয়ারী এবং চলতি বছরে উপজেলা নির্বাচন করার কারনে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন সে কারনে আসনটি পদ শূন্য হয়। এতিকে মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে উপজেলা চত্বরে নৌকার বিজয় করানোর লক্ষে কলমা ইউপির আওয়ামীলীগের নেতা কর্মীরা ঐক্যবদ্ধ তাই উৎসব মুখর পরিবেশে উপস্থিত ছিলেন। অপরদিকে মুঠো ফোনে জার্মান বাংলা ২৪কে সতন্ত্র পদ প্রার্থী রেজাউল ইসলাম বলেন এবার ভোটারেরা যদি সুন্দর পরিবেশ,হুমকি ধামকি, রাস্তায় বাধা দেওয়া ছাড়াই সুযোগ পাই ভোট কেন্দ্রে যদি উপস্থিত হতে পারে তাহলে অবশ্যই ভালো কিছু উপহার দেবে সাধারন জনগন এসব কথা রেজাউল ইসলাম বলেন।