শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্পে

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: বুধবার, ১১ জুন, ২০২৫

তাইওয়ানে বুধবার ৫.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। এ ছাড়া রাজধানী তাইপেতে ভবন কেঁপে ওঠার কথা জানান এএফপির সাংবাদিকরা।

ইউএসজিএস জানায়, হুয়ালিয়েন সিটি থেকে ৭১ কিলোমিটার দক্ষিণে পূর্ব উপকূলে প্রায় ৩১ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হেনেছে। স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় আঘাত হানা এ ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি বলে তাইতুং ফায়ার ডিপার্টমেন্ট এএফপিকে জানিয়েছে।

পূর্ব উপকূলের চেংগং শহরের এক অগ্নিনির্বাপণকর্মী বলেন, ‘ভূমিকম্পের সময় কম্পিউটার স্ক্রিন ও ফ্যান তীব্রভাবে কাঁপছিল। এটা আগের ভূমিকম্পগুলোর চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল। আমি তখনই বাইরে ছুটে যাওয়ার কথা ভাবি।’

তাইওয়ানে প্রায়ই ভূমিকম্প হয়। কারণ এটি দুটি টেকটোনিক প্লেটের সীমানায় অবস্থিত এবং প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ার এলাকায় পড়েছে, যা ইউএসজিএসের মতে পৃথিবীর সবচেয়ে ভূমিকম্পপ্রবণ অঞ্চল।

এর আগে ২০২৪ সালের এপ্রিল মাসে দ্বীপটিতে ৭.৪ মাত্রার একটি প্রাণঘাতী ভূমিকম্প আঘাত হানে। কর্তৃপক্ষের মতে, সেই ভূমিকম্প ২৫ বছরে সবচেয়ে শক্তিশালী ছিল। এতে অন্তত ১৭ জন নিহত, ভূমিধস এবং হুয়ালিয়েন এলাকার বহু ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD