শিরোনাম :
গাজায় শিশু হত্যাকে যুদ্ধাপরাধ বলছে জাতিসংঘ, ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তারেক রহমানের সফরে কৌশলগত অংশীদারত্বে নতুন গতি আসবে বাংলাদেশি নির্মাতার প্রথম চলচ্চিত্রেই আন্তর্জাতিক পুরস্কার টেকসই উন্নয়ন ও উদ্ভাবনের নতুন পথ খুঁজছে দাভোস ফোরাম ঢাকা-বেইজিং সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী চীনা রাষ্ট্রদূত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৬ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর রপ্তানি আয় ও কর্মসংস্থানে ভেনামি চিংড়ি হতে পারে নতুন চালিকাশক্তি নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মৌলিক গবেষণার ওপর জোর দিলেন কৃষিমন্ত্রী টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল

ঢামেকে একসঙ্গে ৬ সন্তান জন্ম দিলেন গৃহবধূ

ঢাকা অ‌ফিস, ডেস্ক রি‌পোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাভাবিক নিয়সে ছয় সন্তান প্রসব করেছেন মোকসেদা আক্তার প্রিয়া (২৩) নামের এক নারী।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে হাসপাতালের গাইনি বিভাগের লেবার ওয়ার্ডে ছয় সন্তান প্রসব করেন তিনি।

হাসপাতালে প্রিয়ার ননদ ফারজানা আক্তার জানান, তাদের বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার খাজুরিয়া গ্রামে। প্রিয়ার স্বামী মো. হানিফ কাতার প্রবাসী। প্রিয়ার গর্ভধারণের ২৭ সপ্তাহ  চলছিল। এলাকাতেই চিকিৎসা নিচ্ছিলেন এবং সেখানে আল্ট্রাসানোগ্রামের মাধ্যমে জানতে পারি পাঁচটি শিশু গর্ভে রয়েছে। গত ৯ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে প্রিয়ার বড় বোন লিপির বাসায় আসে। সেখান থেকে মনোয়ারা হাসপাতালে চিকিৎসা নেয়। সর্বশেষ গতরাতে পেটে ব্যাথা উঠলে দ্রুত ঢাকা মেডিকেলের গাইনি ওয়ার্ডে নিয়ে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, রোববার সকাল ৯টার দিকে নরমাল ভাবে ছয় নবজাতকের জন্ম হয়। এরমধ্যে তিনজন ছেলে তিনজন মেয়ে। তবে তাদের অবস্থা খারাপ থাকায় চিকিৎসকরা নবজাতক আইসিইউতে নিয়ে যায়। সেখানে তিনজনকে রাখা হয়। বেড ফাঁকা না থাকায় তিনজনকে বেসরকারি মেডিকেলে পাঠানো হয়।

এ বিষয়ে নবজাতক বিভাগের মেডিকেল অফিসার ডা. নিলুফার ইয়াসমিন জানান, সকালে এক নারী স্বাভাবিকভাবে ছয় নবজাতকের জন্ম দেয়। ২৭ সপ্তাহের মধ্যেই ডেলিভারি হয়ে গেছে। সবগুলোই অপরিপক্ক ছিল। যাদের ওজন ৬১৫ গ্রাম থেকে ৯০০ গ্রাম পর্যন্ত ছিল। তিনটি বেড খালি থাকায় তিন নবজাতককে ঢাকা মেডিকেলের নবজাতক আইসিইউতে রাখা হয়েছে। বাকি তিনজনকে বাইরে হাসপাতালে আছে। দুই নবজাতকের অবস্থা আশংকাজনক আছে। তবে বেড খালি হলে তাদেরকেও নিয়ে আসা হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD