শিরোনাম :
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি ক্রয়ে প্রতিযোগিতা বাড়াতে ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ’ অনুমোদিত কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যা: দুই কিশোর পাঠানো হলো শিশু উন্নয়ন কেন্দ্রে পরিবেশ, প্রাণী ও জনস্বাস্থ্যকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই: রোমে পরিবেশমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সাইবার নিরাপত্তায় সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা

ঢাকা থেকে সরাসরি মদিনায় যাবে হজ ফ্লাইট

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১ জুলাই, ২০১৮

জার্মানবাংলা২৪ ডটকম: প্রথমবারের মতো সরাসরি ঢাকা থেকে মদিনায় যাবে বিমানের হজ ফ্লাইট। মোট ৫টি ফ্লাইট পরিচালনা করা হবে মদিনায়। ঢাকা থেকে মদিনার প্রথম ফ্লাইট ২১ জুলাই।

ভাগ্যবান ২ হাজার ৯৫ জন হজযাত্রীকে নিয়ে উড়বে বিমানের সুপরিসর এয়ারক্রাফট বোয়িং ৭৭৭। চট্টগ্রাম থেকে সরাসরি মদিনায় ৩টি ফ্লাইটে যাবেন ১ হাজার ২৫৭ জন হজযাত্রী।

চলতি মৌসুমে বিমান ডেডিকেটেড ফ্রি হজ ফ্লাইট চালাতে ১৫৫টি স্লট পেয়েছেন। আর পোস্ট হজ ফ্লাইট পরিচালনার জন্য পেয়েছেন ১৪৩টি স্লট। হাতেগোনা ৩২ দিনের মধ্যে ১৫৫টি স্লট ব্যবহার করতে হবে। সময় দেয়া হয়েছে ১৪ জুলাই থেকে ১৫ আগস্ট।

পোস্ট হজ ফ্লাইটের স্লটগুলো ব্যবহার করতে হবে ২৫ আগস্ট থেকে ২৭ সেপ্টেম্বর। এ বছর কোনো অবস্থাতেই বিমানকে অতিরিক্ত স্লট দেয়া হবে না বলে জানিয়েছেন সৌদি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ।

এ প্রসঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ জাগো নিউজকে বলেন, আগামী ১৪ জুলাই থেকে শুরু হতে যাওয়া হজ ফ্লাইট সুষ্ঠুভাবে সমাপ্ত করতে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যুগোপযোগী পরিকল্পনা গ্রহণ করেছে।

তিনি জানান, হজযাত্রার প্রথম দিন ১৪ জুলাই বিমানের বিজি-১০১১ সকাল ৭টা ৫৫ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে রওয়ানা দেবেন। ১৫ আগস্ট স্থানীয় সময় ৩টা ৫৫ মিনিটে জেদ্দা থেকে ফিরতি হজ ফ্লাইট বিজি-৭০৯৩ তে আসবেন ৪১৯ জন হাজী।

বিমান সূত্রে জানা গেছে, মোট ৬৪ হাজার ৫৯৯ জন হজযাত্রী পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। হজযাত্রীদের সৌদি আরবে পাঠাতে ১৫৫টি ডেডিকেটেট ফ্লাইট এবং হজ শেষে দেশে ফিরিয়ে আনতে ১৪৩টি হজ ফ্লাইট পরিচালনা করা হবে।

ঢাকা থেকে বিমান বাংলাদেশের হজ ফ্লাইট শুরু হবে ১৪ জুলাই এবং ফ্লাইট শেষ হবে ১৪ আগস্ট। হজ শেষে যাত্রীদের ফিরিয়ে আনতে সৌদি আরব থেকে ফ্লাইট শুরু হবে ২৭ আগস্ট, শেষ হবে ২৫ সেপ্টেম্বর।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD