শিরোনাম :
গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, দেশজুড়ে লোডশেডিং বাড়ার শঙ্কা ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে সাংস্কৃতিক বিনিময়ে নতুন গতি জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার

ঢাকা থেকে ফিরতি যাত্রার টিকিট বিক্রি হয়েছে ৬০ শতাংশ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

ঈদুল ফিতর পরবর্তী ফিরতি যাত্রার ট্রেনের আসনের অগ্রিম টিকিটের চাহিদা ঢাকা থেকে কম। ফলে ঢাকা থেকে ফিরতি যাত্রার টিকিট ৬০-৭০ শতাংশের বেশি বিক্রি হচ্ছে।

মঙ্গলবার (২৫ মার্চ) ঈদযাত্রা উপলক্ষ্যে স্টেশনে এক বিফ্রিংয়ে ঢাকা রেলওয়ে স্টেশনের (কমলাপুর) স্টেশন ব্যবস্থাপক শাহাদাত হোসেন এ কথা জানান।

শাহাদাত হোসেন বলেন, ঢাকা থেকে ফিরতে যাত্রা টিকিটের চাহিদা কম থাকায় টিকিটগুলো ধীরে ধীরে বিক্রি হচ্ছে। আমাদের এখন পর্যন্ত ৬০ থেকে ৭০ শতাংশ টিকিট বিক্রি হয়েছে। আজ সকাল থেকে ৪ এপ্রিলের ফিরতি টিকিট বিক্রি শুরু হয়েছে। ৩৮ হাজার ৮১৭টি টিকিটের বিপরীতে ১৪ হাজার ২৭৭টি টিকিট বিক্রি হয়েছে।

ট্রেন পরিষ্কার না থাকার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ট্রেন পরিষ্কার করা হচ্ছে না এই ধরনের কোনো অভিযোগ আমার কাছে এখন পর্যন্ত আসেনি। তারপরও আমি সংশ্লিষ্টদের আবারও নির্দেশ দেবো যেন প্রতিটি ট্রেন পরিষ্কার করে প্ল্যাটফর্মে দেওয়া হয়। ট্রেন পরিষ্কার রেখে পরিচালনা করার নিয়ম। সুতরাং এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।

স্টেশন ব্যবস্থাপক বলেন, এখন (বেলা ১১টা) পর্যন্ত আন্তঃনগর, কমিউটার, মেইল ট্রেনসহ মোট ২১টি ট্রেন ঢাকা স্টেশন ছেড়ে গেছে। কোনো ট্রেন ছাড়তে বিলম্ব হয়নি। আমাদের প্রতিদিন ৪৩টি আন্তঃনগর ট্রেন ঢাকা স্টেশন ছেড়ে যায়। এছাড়া মেইল, এক্সপ্রেস, কমিউটার ট্রেন ঢাকা স্টেশন ছাড়ে ২৫টি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD