শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকার আকাশে ছিল পূর্ণিমা চাঁদের পাশাপাশি অসংখ্য ফানুস

শান্তা ও হাশিম:
  • প্রকাশের সময়: সোমবার, ১০ অক্টোবর, ২০২২

রোববার রাতে ঢাকার আকাশে ছিল পূর্ণিমা চাঁদের পাশাপাশি ছিল অসংখ্য ফানুস। বাংলাদেশের বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্র প্রবারণা পূর্ণিমা উপলক্ষে এই ফানুস ওড়ানো হয়। প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন রাজধানীর মেরুল বাড্ডায় অবস্থিত আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে দিবসটি উদযাপন করে।

সারাদিন ব্যাপী বিভিন্ন রীতিনীতি পালনের পর সন্ধ্যায় শুরু হয় মূল অনুষ্ঠান। সন্ধ্যায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দেশের নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। বক্তব্য রাখেন বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সভাপতি দিব্যেন্দু বিকাশ চৌধুরী বড়ুয়া ও সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয়। সভায় বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

আলোচনা সভার পর সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হয় বর্ণাঢ্য ফানুস উৎসব। প্রায় হাজার মানুষের উপস্থিতিতে আকাশে একের পর এক উড়তে থাকে রঙিন ফানুস।

উৎসবে উপস্থিত অতিথিরা চীন আন্তর্জাতিক বেতারকে জানান তাদের আনন্দ অনুভূতির কথা। তীর্থ বড়ুয়া ও তন্ময় বড়ুয়া দুই কিশোর বন্ধু। তারা বলেন, ছোটবেলা থেকেই এই উৎসবে আসছেন। এখানে আনন্দ উদযাপন তাদের খুব ভালো লাগে।

নারী, পুরুষ, শিশু কিশোদের অংশগ্রহণে আনন্দমুখর হয়ে ওঠে উৎসব।

রাজধানীর সবুজবাগ বৌদ্ধ মন্দিরেও ফানুস উৎসব ও অন্যান্য রীতিনীতির মাধ্যমে প্রবারণা উদযাপন করা হয়। সূত্র: সিএমজি বাংলা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD