শিরোনাম :
৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত রাষ্ট্রপতি নির্বাচন স্থগিতের আবেদন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট সালমান শাহ হত্যা মামলা: জামিন পেলেন না অভিনেতা আশরাফুল হক ডন বিশ্বজুড়ে পূর্ণ সূর্যগ্রহণ দেখার অপেক্ষা, ইউরোপে থাকবে সবচেয়ে ভালো দৃশ্য বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে নতুন সম্ভাবনা সম্পাদকীয়:তারুণ্যের শক্তিতেই গড়ে উঠুক আগামীর বিশ্ব

ঢাকায় প্রতিবাদের দিনে গাজায় হামলা জোরদারের ঘোষণা ইসরায়েলের

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে শনিবার (১২ এপ্রিল) বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে যোগ দেন লাখ লাখ মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সোহরাওয়ার্দী উদ্যানে শত শত ফিলিস্তিনি পতাকা নিয়ে বিক্ষোভকারীরা ‘ফ্রি ফ্রি, ফিলিস্তিন’ স্লোগান দেন। তবে ঢাকায় এমন প্রতিবাদের দিনেই গাজার বেশিরভাগ অঞ্চলে হামলা জোরদারের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। খবর বিবিসির।

কাটজ বলেন, গাজার বেশিরভাগ এলাকাজুড়ে সেনাবাহিনী শিগগিরই হামলা ‘জোরেশোরে’ আরও বাড়াবে। তিনি বলেন, এরই মধ্যে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজার দক্ষিণ অংশে রাফা এবং খান ইউনিস শহরকে বিচ্ছিন্নকারী একটি নিরাপত্তা অঞ্চল দখল করেছে।

এ ছাড়া ইসরায়েলি বাহিনী খান ইউনিস এবং তার আশেপাশের এলাকাগুলো থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। বলা হয়েছে, গাজা থেকে হামাসের প্রজেক্টাইল ছোড়ার জবাবে এসব অঞ্চলে হামলা চালানো হবে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত জানুয়ারিতে হওয়া দুই মাসের যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর ১৮ মার্চ থেকে ইসরায়েল আবার গাজায় হামাসের বিরুদ্ধে হামলা শুরু করে। সেইসময় থেকে ইসরায়েলি বাহিনী বাহিনী গাজার বিশাল অঞ্চল দখল করেছে। এতে নতুন করে বাস্তুচ্যুত হয়েছে শত-সহস্র ফিলিস্তিনি।

এ ছাড়া ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি ভূখণ্ড গাজার সীমান্ত বরাবর চলে যাওয়া বিস্তীর্ণ অঞ্চলও দখল করেছে। এদিকে রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী গাজা সিটির আল-আহলি আরব হাসপাতালে বোমা হামলা চালিয়েছে।

আল জাজিরার সাংবাদিকরা জানিয়েছে, হামলায় হাসপাতালের জরুরি বিভাগ ধ্বংস হয়েছে। রোগীদের অন্য স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।হাসপাতালে হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

গাজায় গত ১৭ মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে নিহত হয়েছে ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি। সেইসঙ্গে আহত হয়েছে লাখো জন। এ ছাড়া লাখ লাখ ফিলিস্তিনি ঘরছাড়া হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD