শিরোনাম :
৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত রাষ্ট্রপতি নির্বাচন স্থগিতের আবেদন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট সালমান শাহ হত্যা মামলা: জামিন পেলেন না অভিনেতা আশরাফুল হক ডন বিশ্বজুড়ে পূর্ণ সূর্যগ্রহণ দেখার অপেক্ষা, ইউরোপে থাকবে সবচেয়ে ভালো দৃশ্য বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে নতুন সম্ভাবনা সম্পাদকীয়:তারুণ্যের শক্তিতেই গড়ে উঠুক আগামীর বিশ্ব

ঢাকায় ঝড়-বজ্রপাত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে কোথাও কোথাও বজ্রপাত হচ্ছে। এতে গত কয়েকদিন ধরে চলা তাপপ্রবাহে কিছুটা হলেও স্বস্তি মিলছে রাজধানীবাসীর।

শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে এ ঝড়-বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। তার আগে ঝড়ে ধুলা উড়তে থাকে।

বিকেলের পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকার আকাশে কালো মেঘ জমতে দেখা যায়। এরপর সন্ধ্যার দিকে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি শুরু হয়। ফলে কিছু সময়ের মধ্যেই গরমের তীব্রতা থেকে মুক্তি পায় রাজধানীবাসী।

খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, বাড্ডা, রামপুরা, খিলগাঁও, মতিঝিল, বাড্ডা, উত্তরাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে দেশের আরও কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। একইসঙ্গে তাপমাত্রা কিছুটা কমে আসবে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

অবশ্য, বৃষ্টিতে স্বস্তির পাশাপাশি দুর্ভোগও ছিল। রাজধানীর কিছু এলাকায় হঠাৎ বৃষ্টির কারণে বাইরে থাকা মানুষজন বিপাকে পড়েন। বিশেষ করে অফিস শেষে বাসায় ফেরার পথে অনেককেই ভোগান্তিতে পড়তে হয়। তবে গরমে হাঁসফাঁস করা নগরবাসীর অনেকে এই বৃষ্টিকে আশীর্বাদ হিসেবেই দেখছেন।

সাইফুল ইসলাম নামের এক বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী বলেন, সকাল থেকে তাপমাত্রা এতটাই বেশি ছিল যে ঘর থেকেও বের হতে ভয় লাগছিল। এই বৃষ্টিতে যেন প্রাণ ফিরে পেলাম।

এদিকে, ঢাকাসহ দেশের সাতটি অঞ্চলের উপর দিয়ে মধ্যরাতের মধ্যে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD