শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

ডোমিনিকান প্রজাতন্ত্রে নৈশ ক্লাবের ছাদ ধসে নিহত ৪৪

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

ক্যারিবীয় দেশ ডোমিনিকান প্রজাতন্ত্রের রাজধানী সান্তো ডোমিঙ্গোয় একটি নৈশ ক্লাবের ছাদ ধসে অন্তত ৪৪ জন নিহত হয়েছেন। 

মঙ্গলবার (৮ এপ্রিল) এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। এখনও উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছে লন্ডনভিত্তিক সংবাদ মাধ্যম রয়টার্স।

ডোমিনিকান প্রজাতন্ত্রের ইমার্জেন্সি অপারেশন সেন্টারের (সিওই) পরিচালক হুয়ান ম্যানুয়েল মেন্ডিজ রয়টার্সকে বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী ৪৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত ব্যক্তির সংখ্যা শতাধিক হতে পারে। যতক্ষণ পর্যন্ত মানুষকে জীবিত উদ্ধারের সম্ভাবনা থাকবে, ততক্ষণ কাজ করে যাবেন তারা।

সরেজমিনে জেট সেট নামের নৈশ ক্লাবে দেখা যায়, নৈশ ক্লাবটির ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া মানুষের আর্তচিৎকার ভেসে আসছে। তাদের উদ্ধারে নেমেছেন প্রায় ৪০০ উদ্ধারকারী। কয়েক ডজন অ্যাম্বুলেন্সে করে আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। অনেকেই পরিচিতজনের খোঁজে অপেক্ষা করছেন। তাদের একজন দেশটির জনপ্রিয় সংগীতশিল্পী রুবি পেরেজ। 

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানায়, নৈশ ক্লাবের মঞ্চে ছিলেন রুবি পেরেজ। হঠাৎ করে চারদিক অন্ধকার হয়ে যায়। এরপর ছাদ ধসে পড়ে। 

৬৯ বছর বয়সী পেরেজের ব্যবস্থাপক এনরিক পাউলিনো সাংবাদিকদের বলেন, হঠাৎ করেই এটা হয়েছিল। আমি ভেবেছিলাম ভূমিকম্প হচ্ছে। 

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার সময় নৈশ ক্লাবটিতে ৫০০ থেকে ১ হাজারের মতো মানুষ ছিলেন। 

ডোমিনিকান প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট লুইস আবিনাদেরের দেওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে দেশটির মন্টে ক্রিস্টি মিউনিসিপ্যালটির গভর্নর নেলসি ক্রজ রয়েছেন। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD