নিজস্ব প্রতিনিধি: দেশে ডেঙ্গুর প্রাদূভাব বৃদ্ধির পাশাপাশি বেড়েছে আতঙ্কও। আর ডেঙ্গুর এই আতঙ্ককে আতঙ্কিত ব্না হয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে “ডেঙ্গু রোগে আতঙ্ক নয়, প্রতিরোধে চাই সচেতনতা”স্লোগানকে রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকাল ১০ ঘটিকার সময় তিতুমীর কলেজ ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। সমগ্র ক্যাম্পাসের বিভিন্ন স্থান পরিষ্কার, লিফলেট বিতরণসহ সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর মোসাঃ আবেদা সুলতানা, কলেজ ছাত্রলীগ সভাপতি মোঃ রিপন মিয়া, সাধারণ সম্পাদক জুয়েল মোড়লসহ প্রমুখ।
এ সচেতনতামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করেন তিতুমীর কলেজের শিক্ষকমন্ডলী, ছাত্রলীগ, রোভার স্কাউট এবং সাধারণ ছাত্র ছাত্রী। কর্মসূচির লক্ষণিয় বিষয়সমূহ হলোঃ
১/ বাড়ির আশেপাশে পরিষ্কার – পরিচ্ছান রাখুন।
২/ ভাঙ্গা প্লাষ্টিক, ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার ইত্যাদিতে যেনো পানি না জমে।
৩/মশারি টানিয়ে ঘুমাতে যাওয়া।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব বলছে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে প্রায় ৭০০ রোগী ভর্তি হয়েছেন। যার মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। এখন শুধু ঢাকা শহর নয়, ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকেও ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর খবর পাওয়া যাচ্ছে।