শিরোনাম :
শিল্প ও পরিবহনে নতুন চাপের মধ্যে জার্মানি, অর্থনীতিতে প্রবৃদ্ধির আশা ও AI নিয়ে বাড়ছে প্রস্তুতি সিসিলির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ‘অমূল্য’ চার চিত্রকর্ম চুরি দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি চীনের আধুনিকায়নের জন্য গুরুত্বপূর্ণ: সি চিন পিং ডারউইন জয় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নতুন পরিচয়, প্রশংসায় সাবেক তারকা ও বিশ্লেষকরা রাজধানীতে নারীদের জন্য ‘পিংক বাস’ চালু বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তি আজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সেপ্টেম্বরে রূপপুরের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ভূমধ্যসাগরে ১১ দিন ভেসে থাকার পর নৌকায় অন্তত ১১ জনের মৃত্যু, ৯ জনই বাংলাদেশি কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৯৪, নিখোঁজ ৩২০ পরিবেশ সুরক্ষা ও উন্নয়নের ভারসাম্যে চীনের সাফল্যের প্রশংসায় জাতিসংঘ

ডুয়েটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ৩ এপ্রিল, ২০১৯
গাজীপুরে ডুয়েটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি :গাজীপুরস্থ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, এমপি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিন প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।
বিশ্ববিদ্যালয়ের পরিচালক (শারীরিক শিক্ষা কেন্দ্র) ড. মোহাম্মদ আবুল কাশেমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. গণেশ চন্দ্র সাহা এবং রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী। মাঠাধ্যক্ষ হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। এ সময় বিশ্ববিদ্যালয়ের সকল ডীন, বিভাগীয় প্রধান, পরিচালকসহ সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, ‘খেলাধূলা মাদক থেকে শিক্ষার্থীদের দূরে রাখে। তাই সবাইকে খেলাধূলায় অংশগ্রহণ করতে হবে। বর্তমান সরকার খেলাধূলাকে অধিকতর গুরুত্ব দিয়ে দেশব্যাপি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন ও প্রকল্প গ্রহণ করে যাচ্ছে।’ এছাড়া তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি বেশি বেশি খেলাধূলায় অংশগ্রহণের মাধ্যমে শরীর-মন সুস্থ রাখার প্রয়োজনীয়তার কথা বলেন।

উপাচার্য ড. মোহাম্মদ আলাউদ্দিন বলেন, ‘পৃথিবীতে বিখ্যাত হওয়ার অন্যতম মাধ্যম খেলাধুলা। এর মাধ্যমে খুব সহজেই বিশ্বের দরবারে নিজেদের পরিচিত করে তোলা যায়। বর্তমান সরকারের উল্লেখযোগ্য পদক্ষেপের কারণে আমরাও খেলাধূলায় অনেক এগিয়ে যাচ্ছি।’

তিনি ছাত্রছাত্রীদের নতুন নতুন খেলাধুলার মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহবান জানান।
অনুষ্ঠানে ৩১টি ইভেন্টের মোট ৯৯টি পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD