স্বপ্নই মানুষকে বাঁচিয়ে রাখে। স্বপ্নহীন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া হয়তো কঠিন হবে। প্রত্যেক মানুষের মাঝে স্বপ্ন থাকে কারো স্বপ্ন পূরণ হয় আবার কারো স্বপ্ন অপূর্ণই থেকে যায়।স্বপ্নহীন মানুষ অকালে ঝরে যায় সমাজ রাস্ট্র,কিংবা সংসার জগত থেকে পাওয়া আঘাতের কারনে।আবার কেউ শত দুঃখ-কষ্ট, আঘাত, যন্ত্রণা, বঞ্চনা, তিরিষ্কার, বিদ্রুপ উপেক্ষা করে স্বপ্নকে জয় করে নেয়।আকাশছোঁয়া স্বপ্নকে মর্তের বুকে টেনে এনে বাস্তবতায় রুপ দেয় পৃথিবীতে এদের সংখ্যা খুব কম। এরা ক্ষণজন্মা।কালের পরিক্রমায় মানবজাতির কল্যাণে এদের আর্বিভাব ঘটে। সময়ের গন্ডি পেরিয়ে ইতিহাসের দ্বারে এরা হয়ে ওঠে কালজয়ী।
জীবনের অভিজ্ঞতা নিয়ে জনগণের মঙ্গলের জন্য কাজ করে চলেছেন। দীর্ঘ দিনের প্রচেষ্টায় অসীম সাহসীকতা ও বুদ্ধিমত্তায় অপশক্তির হাত থেকে দেশ ও জাতিকে মুক্ত করলেন। এই যাত্রাপথ কখনই মসৃণ ছিলোনা। প্রতিটি পদক্ষেপে বাঁধাগ্রস্হ হয়েছেন। জীবনের ঝুঁকি নিয়ে দুখী মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন।অসংখ্যবার শত্রুর হামলার শিকার হয়েছেন কিন্তুু পিছু হটেননি।
তিনি যতবার বিদেশে এসেছেন ততবারই প্রবাসীদের খোঁজখবর নিয়েছেন। প্রবাসীদের সমস্যা মনোযোগ সহকারে শুনেন এবং সমাধানের জন্য কাজ করেন।
এবার তিনি গত ৪ই ফেব্রুয়ারি সরকারি সফরে ইতালীর রোম শহরে এসে পৌছেছেন। দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে ইতালীর সরকারের সাথে সমঝোতার মাধ্যমে কাজ করেছেন। প্রবাসীদের সমস্যা দুঃখ লাঘবের জন্য এবং অর্থন্নোয়নের জন্য নিজস্ব অর্থায়নে ক্রয়কৃত রোমে বাংলাদেশ দূতাবাস ভবন উদ্বোধন করেছেন। প্রবাসীদের সুযোগ সুবিধার জন্যই তিনি নিবেদিত ভাবে কাজ করেন।
তিনি ৬ই ফেব্রুয়ারী ইতালীর সবচেয়ে দ্রুতগামী ট্রেনে চড়ে সকাল ১২টা ৩০ মিনাটে রোম থেকে মিলানের উদ্দেশ্যে রওনা দিবেন। এর পূর্বে সরকারি সফরে ২০১৪ সালে মিলানে গিয়েছিলেন। সেদিনও তিনি প্রবাসীদের সমস্যার কথা শুনেছেন এবং সময়ের ধারাবাহিকতায় সমস্যার সমাধানও করেছেন। এবার মিলান সফর একান্তই ব্যক্তিগত তারপরও তিনি প্রবাসীদের সাথে কথা বলবেন।সমস্যার কথা শুনবেন এবং সমাধানের জন্য সরকার কাজ করবে বলে আশা করছেন প্রবাসীরা।
মিলান শহরে সামাজিক রাজনৈতিক ব্যক্তি আছেন তারা সব সময় প্রবাসীদের কথা গুলো তুলে ধরেন জননেত্রীর সম্মুখে। মিলান স্হানীয় আ’লীগ ও নেতাকর্মীদের ভূমিকা সব সময়ই দ্বায়িত্বশীল। তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রবাসীরা দূতাবাস সেবার সুযোগ পেয়েছে। তাদের ভূমিকা এবারও থাকবে জননেত্রী শেখ হাসিনাকে অভ্যার্থনা জানাবেন মিলান কনসাল জেনারেল ইকবাল আহমেদ সহ স্হানীয় নেতৃবৃন্দ।
একজন প্রধানমন্ত্রী হয়েও তিনি ট্রেন ভ্রমন করবেন। ট্রেনের জানালার পাশে বসে তিনি হয়তো ভাববেন বাংলার মানুষও একদিন এরকম ট্রেনে চড়বে।একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে স্বল্প সময়ে পৌঁছাবেন।