শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রাম্প-কিম বৈঠক ১২ জুন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১১ জুন, ২০১৮

জার্মান-বাংলা ডেস্ক: বহুল প্রত্যাশিত ট্রাম্প-কিম শীর্ষ বৈঠক হচ্ছে মঙ্গলবার (১২)। এর বহু আগেই সিঙ্গাপুরে পৌঁছে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন।

কানাডায় অনুষ্ঠিত জি সেভেন বৈঠক থেকে অনেকটা তড়িঘড়ি করে সিঙ্গাপুরে ছুটে এসেছেন ট্রাম্প। অবস্থাটা এমন যেন কিমের সঙ্গে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন মার্কিন প্রেসিডেন্ট। পরস্পরের প্রতি নানা হুমকি-ধমকি ও উত্তপ্ত বাক্য বিনিময়ের পর অবশেষে একটি শান্তিপূর্ণ নিষ্পত্তির লক্ষ্যে বৈঠকে বসছেন দুই নেতা। তাই এই বৈঠককে ঘিরে বিপুল কৌতুহল রয়েছে বিশ্ববাসীর মনে। কেমন হবে বৈঠক, উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি বন্ধে কতটা সফল হবেন ট্রাম্প; এ প্রশ্ন আজ অনেকের মনে।

কারো কারো উৎকণ্ঠা মার্কিন বিশিষ্টজনদের পক্ষ থেকে ভারসাম্যহীন খেতাব পাওয়া ট্রাম্প আবার উল্টাপাল্টা কিছু করে বসবেন নাতো? বৈঠকে বসার ঘোষণা দিয়ে তা বাতিল, পরে আবার একই তারিখে বৈঠকে বসার মতো ট্রাম্পের নাটকের কারণে এমন প্রশ্ন জন্ম নিয়েছে অনেকের মনে। তবে বৈঠক থেকে মানবতার জন্য কল্যাণকর কিছু বেরিয়ে আসুক সবাই তা প্রত্যাশা করছে।

সিঙ্গাপুরের সান্তোসা দ্বীপে হবে মার্কিন প্রেসিডেন্ট ও উত্তর কোরিয়ার নেতার আলোড়ন সৃষ্টিকারী এই বৈঠক। এটাই হবে আমেরিকার কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টের সঙ্গে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন কোনো নেতার প্রথম বৈঠক। এই বৈঠকের মাধ্যমে কিম জং উন পারমাণবিক অস্ত্র পরীক্ষা থেকে সরে আসবেন বলে আশা করছে আমেরিকা। বৈঠকে কোরীয় উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্তকরণ, শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

তবে ট্রাম্প সত্যিই বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা চান কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে। প্রশ্ন রয়েছে ট্রাম্পের প্রতিশ্রুতি রক্ষার গ্যারান্টি নিয়েও। কেননা ইরানের সঙ্গে সই হওয়া পরমাণু সমঝোতা ইস্যু থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। অথচ এই চুক্তি থেকে বেরিয়ে না আসার জন্য সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাসহ ইউরোপের অনেক নেতাই তাকে সতর্ক করে দিয়েছিলেন। কিন্তু তিনি তাদের কারো কথাই গ্রাহ্য করেননি। তাই তো কিমের সঙ্গে তার বৈঠকের ফলাফল নিয়ে শঙ্কিত আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত, ২০১৫ সালে ওবামা সময়েই দীর্ঘ দিনের আলোচনা ও দর কষাকষির পর সই হয়েছিল পরমাণু সমঝোতা চুক্তি জেসিপিওএ। এই সমঝোতায় আমেরিকার পাশাপাশি সই করেছিল ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, চীন ও রাশিয়া।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD