শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রাম্পের হুমকির জবাবে পাল্টা হুমকি ইরানের বিপ্লবী গার্ডের

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১৬ মার্চ, ২০২৫

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে গতকাল শনিবার রাতে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র। হামলার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিকমাধ্যম ট্রুথে ইরানকে হুমকি দিয়ে বলেন, হুতিদের যেন তারা আর সহায়তা না করে। সহায়তা করলে পরিণতি ভালো হবে না।

ট্রাম্পের ওই হুমকির জবাবে পাল্টা হুমকি দিয়েছে ইরানের চৌকস বাহিনী ইসলামিক বিপ্লবী গার্ড। বাহিনীর প্রধান হোসেন সালামি বলেছেন, ইরানের ওপর যদি কোনো হামলা হয় তাহলে কঠোর ও তাৎক্ষণিক জবাব দেওয়া হবে। তিনি বলেন, “ইরান যুদ্ধ শুরু করবে না। কিন্তু যদি কোনো হুমকি দেয়, তারা আমরা যথাযথ, কঠোর ও চূড়ান্ত জবাব দেওয়া হবে।” তিনি জানিয়েছেন হুতিরা তাদের সামরিক পরিকল্পনা নিজেরাই ঠিক করে।

এদিকে চলতি মাসের শুরুতে দখলদার ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ হয়। ওইদিন থেকেই গাজায় অবরোধ আরোপ করে সব ধরনের খাদ্য সহায়তা প্রবেশ বন্ধ করে দেয় ইসরায়েল। এরপর গত সপ্তাহে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা হুমকি দেয়, যদি ইসরায়েল গাজার অবরোধ প্রত্যাহার না করে তাহলে তারা লোহিত সাগরে চলাচল করা ইসরায়েলি জাহাজ লক্ষ্য করে আবারও হামলা চালানো শুরু করবে। এমন হুমকির পরই শনিবার রাতে ইয়েমেনে হুতি নিয়ন্ত্রিত অঞ্চলে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে নারী ও শিশুসহ অন্তত ৩১ জন নিহত হয়েছেন।

সূত্র: আলজাজিরা

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD