শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রাম্পও শান্তিতে নোবেল পাচ্ছেন!

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ৪ মে, ২০১৮
অনলাইন ডেস্ক: উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে এখনও বৈঠকে বসতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগেই তিনি নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। তাকে মনোনীত করেছেন তারই দল রিপাবলিকান পার্টির ১৮ জনের একটি গ্রুপ।

ওই গ্রুপটি নরওয়েজিয়ান নোবেল কমিটিকে একটি চিঠি দিয়ে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেয়ার আহ্বান জানিয়েছে। এ খবর টেলিগ্রাফ অনলাইনের।

উত্তর কোরিয়ার সংকট সমাধান চেষ্টায় ভূমিকা রাখায় তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই পুরস্কারের যোগ্য দাবিদার বলে মনে করছেন। তাদের মতে, তিনি নাকি শান্তি প্রতিষ্ঠায় অবিরাম কাজ করে যাচ্ছেন। ইন্ডিয়ানার রিপাবলিকান সিনেটর লিউক মেসারের নেতৃত্বে বুধবার নরওয়ের নোবেল কমিটির কাছে চিঠিটি পাঠানো হয়।

এতে বলা হয়েছে, কয়েক দশক থেকে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে চলা যুদ্ধে ইতি টেনেছেন ট্রাম্প। এ ছাড়া পিয়ংইয়ংয়ের একনায়ক কিমের পারমাণবিক অস্ত্রভাণ্ডারে লাগাম পরিয়েছেন তিনি। এই ঐতিহাসিক অবদান ও বিশ্বে শান্তি স্থাপন করার জন্য ২০১৯ সালের নোবেল পুরস্কারের প্রবল দাবিদার ট্রাম্প।

প্রসঙ্গত, চলতি মাসের শেষ নাগাদ বা আগামী মাসের গোড়ার দিকে কিমের সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প। বৈঠকের আগেই পরমাণু ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা স্থগিত করার ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া সরকার।

তবে এবার নোবেল শান্তি পুরস্কারের দাবিদার একা ট্রাম্প নন। এখন পর্যন্ত এ পুরস্কারের জন্য নোবেল কমিটির কাছে ৩৩০ জনের নাম জমা পড়েছে। চলতি বছরের শেষ নাগাদ নোবেল জয়ীদের নাম ঘোষণা করা হবে।

ট্রম্পের আগে একাধিক মার্কিন প্রেসিডেন্ট এ পুরস্কার বগলদাবা করেছেন। আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক তৎপরতা জোরদার এবং বিভিন্ন জাতির মধ্যে সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে অসাধারণ প্রয়াসের কারণে ২০০৯ সালে শান্তিতে নোবেল পেয়েছিলেন ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট বারাক ওবামা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের মাত্র কয়েক মাস তিনি এই সম্মানজনক পুরস্কার লাভ করেন। তার পূর্বসূরী জিমি কার্টার, উড্রো উইলসন ও থিওডোর রুজভেল্টও নোবেল পেয়েছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD