শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

টেকসই বাংলাদেশ গঠনে এআই ব্যবহারের আহ্বান পানিসম্পদ মন্ত্রীর

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: সোমবার, ১৫ জুন, ২০২৬

জ্ঞানভিত্তিক, দক্ষ ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি। তিনি বলেছেন, প্রযুক্তির দ্রুত অগ্রগতির এই সময়ে এআই বিভিন্ন জটিল সমস্যার কার্যকর ও দ্রুত সমাধান দিতে সক্ষম হচ্ছে।

সোমবার বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে আয়োজিত ‘সেমিনার অন এডুকেশন, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইন দ্য এআই ইরা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সময়ের সঙ্গে সঙ্গে মানুষের উন্নয়ন যেমন বাড়ছে, তেমনি নতুন নতুন চ্যালেঞ্জও তৈরি হচ্ছে। এ অবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করা সম্ভব। তিনি এআইকে মানুষের বিকল্প নয়, বরং মানুষের সক্ষমতা বৃদ্ধির সহায়ক প্রযুক্তি হিসেবে বিবেচনা করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, বর্তমানে তথ্য বিশ্লেষণ, তাৎক্ষণিক জ্ঞান সরবরাহ এবং বিভিন্ন প্রযুক্তিনির্ভর খাতে এআইয়ের ব্যবহার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। শিক্ষা, গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে এর কার্যকর প্রয়োগের পথ খুঁজে বের করতে হবে।

বুয়েটের ইনস্টিটিউট অব অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি (আইএটি) আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একরামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. রফিকুল গণি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD