শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

টিভিআই সুপারিনডেন্টের অপসারনের দাবিতে শিক্ষামন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ৪ জুলাই, ২০১৮

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুর টেক্সটাইল ভোকেশনাল সুপারিনডেন্টের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগে তার অপসারনের দাবিতে ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বুধবার ৪ জুলাই ইউএনও’র মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ করেছে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয় ওই প্রতিষ্ঠানের সুপারিনডেন্ট মোজাম্মেল হক যোগদানের পর থেকে নানা অযুহাতে অনিয়মের মাধ্যমে তাদের কাছ থেকে বিভিন্ন ফি আদায় করে তা আত্মসাত করেছেন। ভর্তির সময় অভ্যন্তরীণ পরীক্ষার ফি বাবদ ৩শ টাকা আদায় করা হলেও বর্ষমধ্যম পরীক্ষার ফি বাবদ পুনরায় ৫শ টাকা করে ২২০ জন শিক্ষার্থীর নিকট থেকে ১ লক্ষ ১০ হাজার টাকা আদায় করেন তিনি। যা নিয়ম বহির্ভূত। টাকা বাঁচাতে এ পরীক্ষার প্রশ্নপত্র গুলো এমন ছোট আকারের করা হয়েছে অক্ষরগুলো আতশ কাঁচ ছাড়া দেখার কোন উপায় নেই। এরকম ক্ষুদ্র আকারের কাগজে বাংলাদেশে কোন শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা নিতে দেখা যায়নি।

জানুয়ারি মাসে শিক্ষার্থীদের কাছ থেকে আইডি কার্ড বাবদ টাকা নিলেও অদ্যবধি পর্যন্ত তাদেরকে আইডি কার্ড প্রদান করেননি তিনি। বাধ্যতামূলক কোচিং ও পরীক্ষা ফরম পূরন বাবদ বোর্ড নির্ধারিত ফি’র দ্বিগুন আদায়, শিক্ষার্থীদের অনুপস্থিতি ও অকৃতকার্য হলে এর জন্য টাকা আদায় করাসহ অসংখ্য অনিয়মের অভিযোগ রয়েছে সুপারিনডেন্টের বিরুদ্ধে। এসব নানা অনিয়মের অভিযোগে সুপারিনডেন্টের অপসারনের দাবিতে রবিবার দশম শ্রেণির ইসলাম-২ বিষয়ে পরীক্ষা বর্জন করে বিক্ষুব্দ শিক্ষার্থীরা মিছিল করে ইউএনও অফিস ঘেরাও করেছিল। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন কোন পদক্ষেপ না নেয়ায় বুধবার উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিমের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি পেশ করে শিক্ষার্থীরা।

গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান মিজান জানান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারাদেশে কারিগরি শিক্ষা বিস্তারের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এদিকে গৌরীপুরে টিভিআইয়ের সুপারিনডেন্ট মোজাম্মেল হক বোর্ডের নির্দেশনা অমান্য করে ভর্তি-বাণিজ্য, জোরপূর্বক কোচিং বাণিজ্য, অতিরিক্ত ফি আদায়সহ বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার্থীদের ওপর রীতিমত স্টিমরুলার চালাচ্ছেন। এতে কারিগরি শিক্ষা ব্যাহত হতে চলেছে। তিনি উক্ত সুপারিনডেন্ট এর অনিয়ম-দুর্নীতি সরজমিনে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনপূর্বক অপসারন দাবি করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD