শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

টিনের ঘরের টাকায় আধাপাকা ঘর

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৯

রামিম হাসান, ঝিনাইদহ প্রতিনিধি:

হাসল গরীব মানুষ হাসল ইউএনও। এ সফল গল্প ঝিনাইদহের শৈলকুপা উপজেলার । জমি আছে কিন্তু ঘর নেই এমন মানুষদের টিনের ঘর করে দেওয়ার প্রকল্প নিয়েছে সরকার। তবে টিনের ঘরের বরাদ্দ দিয়েই আঁধা পাকা ঘর করে দেয়া যায় তেমনই উদ্যোগ দেখা গিয়েছে ঝিনাইদহের শৈলকুপাতে। আর এ কাজটি করছেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা, সাথে পেয়েছিলেন সবার সহযোগীতা ।
শৈলকুপায় তাঁর এই উদ্যোগের ফলে ঘরহীন মানুষ যেমন ভালো ঘর পাচ্ছে, তেমনি সরকারি টাকার সদ্বব্যবহার প্রশংসিত হচ্ছে প্রান্তিক অভাবী মানুষের মধ্যে। এই প্রক্রিয়ায় সেখানে শরিফা নামের এক গৃহবধু পেয়েছে আধাপাঁকা ঘর । তার মতো তালিকাভুক্ত ৩০৯টি দরিদ্র পরিবারই আধা পাকা ঘর পাচ্ছে এই শৈলকুপা উপজেলায়। ইতিমধ্যে অধিকাংশ ঘর তৈরির কাজ শেষ হয়ে গেছে। শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওসমান গণি জানান, প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের মাধ্যমে সারা দেশে এক লাখ ৭০ হাজার গরিবকে ঘর করে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে এক লাখ ১৫ হাজার ঘর তৈরি হয়ে গেছে। প্রকল্পের আওতায় শৈলকুপা উপজেলায় ৩০৯টি ঘরের জন্য ৩ কোটি ৯ লাখ টাকা বরাদ্দ আসে। অর্থাৎ প্রতিটি ঘরের জন্য বরাদ্দ এক লাখ টাকা। আর এই টাকা দিয়েই স্থানীয় প্রশাসন নির্দেশিত টিনের ঘরের বদলে আধা পাকা ঘর করে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও ওসমান গণি।

শৈলকুপা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, সরকারিভাবে প্রতিটি ঘরের মাপ দেওয়া হয়েছে সাড়ে ১৬ ফুট লম্বা আর সাড়ে ১০ ফুট চওড়া। সঙ্গে ৫ ফুটের একটি বারান্দা ও একটি বাথরুম। পাকা পোতা/ভিটের ওপর টিনের বেড়া ও টিনের ছাউনি থাকবে।

শৈলকুপা উপজেলা পিআইও আবদুর রহমান জানিয়েছেন, এই প্রকল্পে বরাদ্দের টাকা আসার পর ইউএনও তাঁকে নিয়ে আলোচনা শুরু করেন। কীভাবে ঘরগুলো ভালোভাবে করা যায়, তার পরিকল্পনা নেয়া হয়। নানা ভাবে সমালোচিত হয় ঠিকাদের কাজ। ফলে ঠিকাদার বা অন্য কারও মাধ্যমে ঘরগুলো তৈরি করলে সব অর্থ ব্যয় করেও ভালো ঘর পাওয়া নিয়ে তাঁদের মধ্যে স্বাভাবিক ভাবে প্রশ্ন দেখা দেয়। এ অবস্থায় নকশা অনুযায়ী টিনের ঘর তৈরি করতে তাঁরা স্থানীয়ভাবে একটি বাজেট তৈরি শুরু করেন। তাতে দেখা যায়, স্বচ্ছতার সঙ্গে কাজ করলেও টিনের ঘর তৈরিতে তাঁদের ব্যয় দাঁড়াচ্ছিল এলাকাভেদে ৮০ থেকে ৮৫ হাজার টাকা। ১৫ থেকে ২০ হাজার টাকা থেকে যায় প্রতি ঘরে। তখন ইউএনও তাঁকে আধা পাকা ঘর তৈরি করতে কত খরচ হবে, তার একটা পৃথক বাজেট করতে বলেন। দেখা যায়, স্থানভেদে কোনোটিতে ১ লাখ ১ হাজার থেকে ২ হাজার টাকা বেশি লাগছে। আবার কোনোটিতে ১ লাখ টাকা থেকে ২ হাজার টাকা কম লাগছে। উপজেলা শহর থেকে গ্রামের দূরত্বের ওপর নির্ভর করে এই কমবেশি খরচ আসছে।

আবদুর রহমান জানান, এই বাজেট দেখে ইউএনও তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত দেন, তাঁরা সব ঘর পাকা করবেন। দরিদ্র মানুষ আধা পাকা ঘর পাবে। এটা তাদের সামাজিক মর্যাদাও বৃদ্ধি করবে। তিনি আরও বলেন, ইউএনওর এই প্রস্তাবে তিনি রাজি হতে চাননি। কারণ, এতে মূল নকশা পরিবর্তন করতে হবে। তারপরও ইউএনও পাকা ঘর নির্মাণে জোর দেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শ নেন। তারপর শুরু হয়ে যায় তাঁদের মূলকাজ।
এই উপজেলাতে গত বছরের অক্টোবর মাসে শুরু হয়েছে উপজেলার ১৩টি ইউনিয়নে ১৮টি করে ২৩৪টি আর সারুটিয়া ইউনিয়নে ৭৫টি মিলে ৩০৯টি ঘর তৈরির কাজ। প্রায় সব ঘর এখন তৈরি। উপজেলা পিআইও জানান, ইউএনও নিজে তদারক করে একসঙ্গে সব কটি ঘরের মালামাল কেনায় উপকরণ ব্যয় অনেকটা কমে গেছে। যে কারণে এক লাখ টাকাতেই তাঁরা সব ঘর নির্মাণ করতে পেরেছেন। পিআইও জানান, ‘আমাদের ইউএনও একটা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। সরকারি টাকা যথেচ্ছ খরচ করা বা বাঁচানোর চেষ্টা না করে তিনি এর সঠিক ব্যবহার করেছেন। এতে গরিব মানুষগুলো উপকৃত হয়েছে। আমি নিজেই এই কাজ দেখে অনুপ্রাণিত হয়েছি। এখন অন্যরাও ভাবতে শুরু করেছেন, ইচ্ছা থাকলে সরকারি বরাদ্দের সঠিক ব্যবহার করে সমাজকে ভালো কিছু উপহার দেওয়া সম্ভব।

সারুটিয়া ইউনিয়নের পুরোনো বাখরবা গ্রামের জহুরুল বিশ্বাসের স্ত্রী শরিফা খাতুন বলেন, তাঁর স্বামী একজন দিনমজুর। অনেক চেষ্টা করেও একটু নিরাপদ পাকা ঘরে ঘুমানোর সাধ্য-সামর্থ তাঁদের ছিল না। মাত্র দুই শতক জমির ওপর বেড়ার ঘরে দুই মেয়ে, এক ছেলেকে নিয়ে বসবাস করতেন তাঁরা। শীতে বেড়ার ঘরে অনেক কষ্ট হতো। তিনি আরও বলেন, ‘আশা করি সামনের সপ্তাহে পাকা ঘরে ঘুমাব।’
উমেদপুর ইউনিয়নের বারইপাড়া গ্রামের কাঞ্চন পারভিন জানান, মাত্র তিন শতক জমির ওপর পাটখড়ির বেড়ার ঘর ছিল তাঁদের। রাতে ঘুমোতে পারতেন না শীতে । আর এখন ইট দিয়ে পাকা ঘর করে দিয়েছে সরকার। সেই ঘরে তাঁরা ঘুমাতে পারছেন স্বাচ্ছন্দে।

শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহামুদুল হাসান মামুন জানান, প্রকল্পের বরাদ্দ আসার পর ইউএনও তাঁদের নিয়ে বৈঠক করেন। তিনি টিনের ঘর না করে পাকা ঘর করবেন বলে জানান। এ জন্য সবার সহযোগিতা চান। তিনি আরও বলেন, ‘আমরা সব ইউনিয়নের চেয়ারম্যানরা তাঁকে সার্বিকভাবে সহযোগিতা করেছি। এতে চেয়ারম্যান হিসেবে আমরাও উপকৃত হয়েছি। আবার পাকা ঘর পেয়ে দরিদ্র মানুষেরাও খুব খুশি। এতে আমরাও প্রশংসিত হচ্ছি।’

এমন উদ্যোগ প্রসঙ্গে শৈলকুপার ইউএনও ওসমান গণি বলেন, ‘কাজটির জন্য আমি সবার সহযোগিতা পেয়েছি। খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া ও ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথের নির্দেশনা ও পরামর্শ কাজটি করতে সাহস জুগিয়েছে।’ তিনি বলেন, ‘যাঁরা ঘর পেয়েছেন, তাঁদের মুখের হাসি আমাকে মুগ্ধ করেছে, অনুপ্রাণিত করেছে।’
ঝিনাইদহের শৈলকুপা উপজেলাতে সরকারী টাকার এমন সঠিক ব্যবহার এমনকি সততার সাথে কাজ করে অভাবী মানুষগুলোর মুখে একটু বাড়তি হাসি ফোটানোর সফল উদ্যোগের কথা ঘুরে ফিরছে সবার মুখে ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD