শিরোনাম :
আলবার্ট আইনস্টাইন: কৌতূহল ও অধ্যবসায়ের অনন্য দৃষ্টান্ত শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয় রোডেনবাখে বনাঞ্চলে আগুন, বড় ধরনের ফায়ার সার্ভিস জার্মানিতে অর্থনীতি ও রেল খাতে সংস্কারে নতুন উদ্যোগ রিয়াদের কারখানায় আগুনে নিহত ১৬ বাংলাদেশি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের শোক এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাস ৬২.২৫ শতাংশ হামাস নিরস্ত্রীকরণ ছাড়া গাজা ছাড়বে না ইসরায়েল, ট্রাম্পের প্রস্তাবে নেতানিয়াহুর না হেসেনে আবার বাড়ছে তাপমাত্রা, বয়স্ক ও শিশুদের সতর্ক থাকার পরামর্শ সিরামিক শিল্পের প্রযুক্তি ও উদ্ভাবনে চীন-বাংলাদেশ সহযোগিতা বৃদ্ধির আহ্বান বিশ্বমঞ্চে প্রথমবারেই চমক, নিউক্লিয়ার অলিম্পিয়াডে চীনের ৪ পদক

টানা ১৪ বারের মতো জয় পেল সিঙ্গাপুরের পিএপি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ৪ মে, ২০২৫

সিঙ্গাপুরের পার্লামেন্ট নির্বাচনে টানা ১৪তম বারের মতো জয় পেয়েছে দেশটির শাসক দল পিপলস অ্যাকশন পার্টি (পিএপি)। ১৯৬৫ সালে সিঙ্গাপুর স্বাধীন হওয়ার আগ থেকেই ক্ষমতায় রয়েছে।

শনিবার (৩ মে) অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলে দেখা যায়, ৯৭টি আসনের মধ্যে ৮৭টিতেই জয় পেয়েছে পিএপি।

স্থানীয় গণমাধ্যম বলছে, দলটি এবারের নির্বাচনে ৬৫ দশমিক ৫৭ শতাংশ ভোট পায়, যা ২০২০ সালের ৬৪ দশমিক ২ শতাংশ থেকে কিছুটা বেশি।

এই বিজয় বর্তমান প্রধানমন্ত্রী লরেন্স ওংয়ের প্রতি জনগণের আস্থা ও সমর্থনকে নির্দেশ করে। গত বছর ওং চতুর্থ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। তিনি লি হসিং লুংয়ের স্থলাভিষিক্ত হয়েছিলেন।

এবারের নির্বাচনে প্রধান বিরোধী দল ওয়ার্কার্স পার্টি আগের মতোই ১০টি আসন ধরে রেখেছে, যা সিঙ্গাপুরে কোনো বিরোধী দলের সর্বোচ্চ আসন ধরে রাখার নজির।

প্রসঙ্গত, এবারের নির্বাচনে জীবনযাত্রার ব্যয় ও বাসস্থান বড় ইস্যু ছিল। প্রধানমন্ত্রী ওংয়ের সরকারকে সামনে অর্থনৈতিক মন্দা ও বৈশ্বিক বাণিজ্য যুদ্ধের প্রভাব মোকাবিলা করতে হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD