শিরোনাম :
সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা মাদক কেনার টাকা জোগাড়ে ২০ মাসের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ সিসিটিভি ফুটেজের সূত্রে অপ্রতিম হত্যা তদন্তে অগ্রগতি, উদ্ধার আইফোন দেশের ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রধানমন্ত্রীর আহ্বান

টঙ্গীবাড়িতে বঙ্গবন্ধুর বিরল ছবি নিয়ে ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ প্রদর্শিত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১০ আগস্ট, ২০১৮

জার্মানবাংলা ২৪ ডটকম, প্রতিনিধি: বৃহস্পতিবার (৯ আগস্ট) টঙ্গীবাড়ির উপজেলা পরিষদ মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর বিরল ছবি নিয়ে ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শিত হয়েছে। অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়ামের সদস্য সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সাবেক হুইপ ও মুন্সীগঞ্জ-২ আসনের বর্তমান সাংসদ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এবং বঙ্গবন্ধুর স্নেহধন্য বীর মুক্তিযোদ্ধা ইসমত কাদির গামা ।

প্রধান অতিথির আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়ামের সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন বলেন, বঙ্গবন্ধুর সঠিক ইতিহাস সবার সামনে তুলে ধরতে হবে। তাই এমন অনুষ্ঠান প্রতিটি জেলা উপজেলাতে তুলে ধরতে হবে। আজকে তরুণদের ভুল পথে নিয়ে যাওয়ার জন্য একটি চক্র কাজ করে যাচ্ছে। তাদের আমাদের শক্ত হাতে দমন করতে হবে।

বীর মুক্তিযোদ্ধা সামসুল হক ফাউন্ডেশন আয়োজিত এই অনুষ্ঠানে অ্যাডভোকেট আফিয়া বেগম হ্যাপির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ইসমত কাদির গামা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান, ইঞ্জিনিয়ার কাজী আব্দুল ওয়াহিদ, টঙ্গীবাড়ির ইউএনও মোছাম্মদ হাসিনা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান রাহাত খান রুবেল, টঙ্গীবাড়ি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শামসুল হক কমান্ডার ও মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মোল্লা প্রমুখ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD