শিরোনাম :
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি ক্রয়ে প্রতিযোগিতা বাড়াতে ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ’ অনুমোদিত কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যা: দুই কিশোর পাঠানো হলো শিশু উন্নয়ন কেন্দ্রে পরিবেশ, প্রাণী ও জনস্বাস্থ্যকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই: রোমে পরিবেশমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সাইবার নিরাপত্তায় সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা

ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পিতৃবিয়োগ বিভিন্ন মহলের শোক জ্ঞাপন

সুলতান আল এনাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম লিটনের পিতা বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ শাহাদত হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলইহে রাজিউন)। আজ সেমাবার রাত ৮টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে তিনি শেষ নিঃশাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি দুই ছেলে চার মেয়ে ও অসংখ্যগুনগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সুত্রে জানা গেছে, ঝিনাইদহ শহরের কলাবাগানপাড়ার বাসায় তিনি অসুস্থ বোধ করলে তাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। মঙ্গলবার বাদ জোহর ঝিনাইদহ শহরের উজির আলী ঈদগাহ ময়দানে নাজাজে জানাজা শেষে ঝিনাইদহ পৌর গোরস্থানে মৃতদেহ দাফন করা হবে। এদিকে বিশিষ্ট ব্যাবসায়ী শাহাদত হোসেনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শহরে শোকের ছায়া নেমে আসে। সাংবাদিক সমাজ ছাড়াও বিএনপি নেতৃবৃন্দ, দোকান মালিক সমিতি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, পাড়া প্রতিবেশি, আত্মীয়স্বজন ও শুভান্যুধায়ীরা পৌর এলাকার কলাবাগান পাড়ার বাসভবনে ছুটে আসেন। বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ শাহাদত হোসেনের মৃত্যুতে ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল, সহ-সভাপতি আসিফ ইকবাল মাখন, সহ-সম্পাদক রবিউল ইসলাম রবি, সাবেক সভাপতি আমিনুর রহমান টুকু, মোস্তফা মাজেদ, এম রায়হান, সাইফুল মাবুদ, সাবেক সাধারণ সম্পাদক নিজাম জোয়ারদার বাবলু, মাহমুদ হাসান টিপু, আজাদ রহমান, ফয়সাল আহম্মেদসহ ঝিনাইদহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। এদিকে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাডঃ এম মজিদ ও সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা সাংবাদিক লিটনের পিতার মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD