শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

ঝিনাইদহ ডায়াবেটিক সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি মোয়াজ্জেম, সম্পাদক পান্নু

সুলতান আল এনাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময়: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

ঝিনাইদহ ডায়াবেটিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন ২০২৫-২৭ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ডিসেম্বর) সকাল ৯টা থেকে শুরু হয়ে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণের মধ্য দিয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সম্মিলিত নাগরিক ঐক্য পরিষদ প্যানেল থেকে মোয়াজ্জেম হোসেন ১৮৯ ভোট পেয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ১৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মুন্সি কামাল আজাদ পান্নু। অপরদিকে সচেতন নাগরিক ফ্রোম থেকে সহিদুল ইসলাম সহিদ সভাপতি পদে পেয়েছেন ৩৯ ভোট ও এ্যাডভোকেট শফিউল আলম সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে ৫৫ ভোট পেয়ে পরাজিত হয়। এছাড়াও অন্যান্যদের মধ্যে যারা বিজয়ী হয়েছেন তারা হলো, জাহিদুল ইসলাম ১৭১ ভোট, মোঃ আক্তারুজ্জামান ১৫৫ ভোট ও মোঃ জাহিদুজ্জামান মনা ১৮৫ ভোট পেয়ে সহ-সভাপতি, মোঃ আব্দুর রাজ্জাক খান ১১১ ভোট পেয়ে যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ জিয়াউল ইসলাম ফিরোজ ১৬২ ভোট পেয়ে কোষাধ্যক্ষ, এডভোকেট শামসুজ্জামান লাকী ১৭৫ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্য পদে মোহাম্মদ আব্দুল ওয়াহেদ ১৭৮ ভোট, সাজু আহমেদ দুলাল ১৬০ ভোট, মোঃ মনোয়ার হোসেন ১৮৯ ভোট, মোঃ তোবারক হোসেন ১৯০ ভোট, মোঃ মহিউদ্দিন আহমেদ মকিম ১৭৮ ভোট, হোসেন মোঃ আবু সাঈদ ১৭২ ভোট, মোঃ আজিজুল হক সান্ডি ১৭৪ ভোট, ফারুক আহমেদ পান্না ১৭৬, আনিসুল হক ১৬৮ ভোট, সৈয়দ সাইফুল ইসলাম রাজু ১৫৩ ভোট, মোঃ তাজুল ইসলাম খান ১৬১ ভোট, মোহাম্মদ আলী ৬৫ ভোট এবং মোঃ কামরুল হাসান কামরান ১৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ঝিনাইদহ ডায়াবেটিক সমিতির এই নির্বাচনের আহ্বায়ক নির্বাচন কমিশন কাজী একরামুল হক আলম এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন।

দীর্ঘ ১৮ বছর পর এবারে স্বতঃস্ফূর্ত ভাবে ভোট প্রয়োগ করতে পেরেছেন বলে জানান ঝিনাইদহ ডায়াবেটিক সমিতির সদস্যরা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD