শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

ঝিনাইদহে শিবিরের আয়োজনে ছাত্রসংগঠনসমূহের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

সুলতান আল এনাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঝিনাইদহ শহর শাখার উদ্যোগে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ উপলক্ষে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৯শে নভেম্বর বৃহস্পতিবার রাতে স্থানীয় একটি রেস্টুরেন্টে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ঝিনাইদহ শহর শিবিরের সভাপতি মেহেদী হাসান রাজুর সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল্লাহ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে ঝিনাইদহে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো অংশগ্রহণ করে।এর মধ্যে উল্লেখযোগ্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রধিকার পরিষদ,ইসলামী ছাত্র আন্দোলন।

উক্ত মত বিনিময় সভায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঝিনাইদহ শহর শাখার সভাপতি সভাপতি জনাব মেহেদী হাসান রাজু বলেন ছাত্র সংগঠনের অভ্যন্তরীণ নেতৃত্ব সমূহের একত্রে বসার অভাবে এবং অভ্যন্তরীণ যোগাযোগের অভাবে ভ্রাতৃত্ব নষ্ট হচ্ছে এবং বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। পতিত স্বৈরাচারের দোসররা চায় ছাত্র সংগঠন গুলোর ভেতর ঐক্য বিনষ্ট করতে। উক্ত মতবিনিময় সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আবু হুরায়রা, সদস্য সচিব সাইদুর রহমান, ছাত্র অধিকার পরিষদের সভাপতি আল মামুন, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি এইচ এম নাইম সহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এছাড়া শিবির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন শহর শিবিরের অফিস সম্পাদক আবরার জাহিন রনি, অর্থ সম্পাদক মাসুদ রানা পারভেজ,এইচআরডি সম্পাদক(প্রশিক্ষণ সম্পাদক) সাব্বির হুসাইন।

রাতের খাবার গ্রহন ও উপস্থিত নেতৃবৃন্দের ছাত্রশিবিরের প্রকাশনা উপহার প্রদানের মাধ্যমে উক্ত মতবিনিময় সভাটি শেষ হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD