শিরোনাম :
হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার জার্মানিতে বাংলাদেশ দূতাবাসে অতিরিক্ত ফি নেওয়ায় প্রবাসীদের অভিযোগ বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী পুঁজি ও কূটনীতির মেলবন্ধনে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথরেখা আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’

ঝিনাইদহে রসিতে বাঁধা বিরল প্রজাতীর মদন টাক পাখিটি অবশেষে যাচ্ছে সুন্দরবনে

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী, ২০১৯

রামিম হাসান,ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপায় আটক বিরল প্রজাতীর বিলুপ্ত প্রায় মদন টাক পাখিটিকে অবশেষে উদ্ধার করেছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনার একটি ইউনিট। উদ্ধারকারীরা জানিয়েছে, পাখিটিকে প্রাথমিক চিকিৎসার জন্য বন্যপ্রাণী উদ্ধার ও পূনর্বাসন কেন্দ্র খুলনায় রাখা হবে। এর পর সুস্থ হলে মুল আবাসস্থল সুন্দরবনে অবমুক্ত করা হবে।
প্রসঙ্গত, শৈলকুপা উপজেলার দামুকদিয়া গ্রমের একটি গাছ থেকে গত ২৮ জানুয়ারী ফাঁদ পেতে বিরল প্রজাতীর মদন টাক পাখিটি ধরে ফেলে স্থানীয়রা। এরপর রসিতে বেধে গ্রামের বিপুল মোল্লা তার বাড়িতে রেখে দেয়। পোষ মানানোর চেষ্টা করে কিন্ত পাখিটি ক্রমেই অসুস্থ হয়ে পড়ে । এদিকে ৩০ জানুয়ারী বনবিভাগের দৃষ্টি আকর্ষণ করে পাখিটি উদ্ধারের আহবান জানিয়ে দামুকদিয়া গ্রামের আবির হাসান নামের এক তরুন ভিডিও সহ ফেসবুকে পোষ্ট করে । যা বনবিভাগ সহ গণমাধ্যমকর্মীদের নজরে আসে।
এর পর আজ ৩১ জানুয়ারী বিকালে খুলনা থেকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পরিদর্শক রাজু আহমেদের নেতৃত্বে ৬ সদস্যের একটি টিম পাখিটি উদ্ধারে আসে। ৬সদস্যের এই টিমে পরিদর্শক ছাড়াও আবু তালেব নামের ১জন বনপ্রহরী, বিকাশ বড়–য়া ও বাপ্পা মল্লিক নামের ২জন জুনিয়র ওয়াল্ড লাইফ স্কাউট, মাহবুব আলম নামের নৌযান চালক সহ ৬জন ছিলেন। উদ্ধারকারীরা বিকাল থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে কথা বলেন এবং পাখিটি নিরাপদে উদ্ধার করেন । এজাতীয় পাখি-পশু আটকে রাখা,ধরা আইনত দন্ডনীয় বলেও পাখি আটকে রাখা বিপুল মোল্লা সহ সবার উদ্দেশ্যে সতর্কতা মুলক নির্দেশনা দেন উদ্ধারকারী দলটি ।
উদ্ধারকারী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ টিমের পরিদর্শক রাজু আহমেদ জানান, খুলনা বিভাগীয় বন কর্মকর্তা মদিনুল আহসানের নির্দেশে খুলনা থেকে ছয় সদস্যের এই টিম উদ্ধারে আসে। তিনি জানান, পাখিটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে প্রাথমিক চিকিৎসার জন্য বন্যপ্রাণী উদ্ধার ও পূনর্বাসন কেন্দ্র খুলনায় রাখা হবে। এর পর সুস্থ হলে নিরাপদ কোথাও বা তাদের মুল আবাস্থল সুন্দরবনে অবমুক্ত করা হতে পারে।
উদ্ধারকারী দলটি এলাকাবাসীকে এজাতীয় পাখি না ধরার অনুরোধ জানিয়ে এলাকায় কিছু লিফলেট-পোষ্টার বিতরণ করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD