শিরোনাম :
হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার জার্মানিতে বাংলাদেশ দূতাবাসে অতিরিক্ত ফি নেওয়ায় প্রবাসীদের অভিযোগ বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী পুঁজি ও কূটনীতির মেলবন্ধনে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথরেখা আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’

ঝিনাইদহে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক রং মিস্ত্রি দগ্ধ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৯

রামিম হাসান,ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে বিদ্যুতস্পৃষ্ট হয়ে সুজন কাজী(২২) নামের এক রংমিস্ত্রি দগ্ধ হয়েছে । ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিলে সেখান থেকে ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয় ।

আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঝিনাইদহ শহরের কালিকাপুর বটতলা বাজারের আবাসিক এলাকায় এ ঘটনা ঘটেছে । বিদ্যুতস্পৃষ্টে দগ্ধ সুজন কাজী সদর উপজেলার কালীকাপুর গ্রামের মিলন কাজীর ছেলে ।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সুত্রে জানা গেছে, ঝিনাইদহের কালীকাপুর বটতলা বাজারের আবাসিক এলাকায় নাসির উদ্দিনের একতলা ভবনের ছাদে রং এর কাজ করছিল ৩জন রংমিস্ত্রি । এসময় ছাদের উপর দিয়ে যাওয়া ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) এর ১লাখ ৩২ হাজার ভোল্টের তারে সুজন কাজী নামের এক রংমিস্ত্রি স্পৃষ্ট হয় । এসময় বিকট শব্দে তারে বিষ্ফোরণ ঘটলে মিস্ত্রি সুজনের সারাশরীর দগ্ধ হয় । খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের ইউনিট তাকে উদ্ধার করে ।

ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার দিলিপ কুমার সরকার জানান, পিডিবির হাই ভোল্টেজের তারে স্পৃষ্ট হয়ে এ দুর্ঘটনা ঘটে।
সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার শাহিন ঢালী জানিয়েছেন, সুজনের শরীরের বেশীরভাগ অংশ দগ্ধ ও অবস্থার অবনতি ঘটায় ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়েছে।
এদিকে কালিকাপুর আবাসিক এলাকায় সেখানকার একজন প্রতিবেশি এড. শাহী রহিম জানান, হাই ভোল্টেজের তার নিচে টাঙানোর কারণে সাম্প্রতিক তিন জন মানুষ মারা গেছে এ এলাকায়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD