রামিম হাসান,ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের পি.টি.আই-তে বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে প্রধান অতিথি পতাকা উত্তোলনের মধ্য দিয়ে খেলার শুভ উদ্বোধন করেন।
মোঃ আতিয়ার রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরুন নেছা, উপ-পরিচালক, প্রাথমিক শিক্ষা, খুলনা বিভাগ, খুলনা। বিশেষ অতিথি শেখ আক্তারুজ্জামান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, ঝিনাইদহ, লক্ষণ কুমার দাস, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, ঝিনাইদহ, এস.এম সালাহ উদ্দিন, সহকারী সুপার, পি.টি.আই, ঝিনাইদহ। প্রধান অতিথি বক্তব্যে বলেন- লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। খেলাধুলার মাধ্যমে দেশ-বিদেশের সুনাম বয়ে আনা সম্ভব বলে তিনি জানান। এছাড়া পি.টি.আই এর পরিবেশের বেশ প্রশংসা করেন। খেলাধুলা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।