শিরোনাম :
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি ক্রয়ে প্রতিযোগিতা বাড়াতে ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ’ অনুমোদিত কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যা: দুই কিশোর পাঠানো হলো শিশু উন্নয়ন কেন্দ্রে পরিবেশ, প্রাণী ও জনস্বাস্থ্যকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই: রোমে পরিবেশমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সাইবার নিরাপত্তায় সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা

ঝিনাইদহে নিরাপদ খেজুরের রস ও গুড় উৎপাদনে দিন ব্যাপী কর্মশালা

সুলতান আল এনাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময়: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

ঝিনাইদহে উন্নত পদ্ধতিতে খেজুর গাছের পরিচর্যা, নিরাপদ রস সংগ্রহ ও গুড় উৎপাদন বিষয়ক কৃষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা অডিটোরিয়ামে জেলার ১০০ জন উদ্দোক্তা ও খেজুর গাছীকে প্রশিক্ষন দেওয়া হয়। বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইন্সটিটিউট পাবনার আয়োজনে প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রনালয়ের সম্প্রসারন অনুবিভাগের অতিরিক্ত সচিব জাকির হোসেন, গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন, হেরিটেজ বাংলাদেশের মহাপরিচালক ও বাংলাদেশ সুপ্রিমকোটের সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট শাহিদা থান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ডিএই হর্টিকালচার উইং এর পরিচালক কৃষিবিদ এস এম সোহরাব উদ্দিন, ডিএই যশোর অঞ্চলের ভারপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক ড. মোশাররফ হোসেন , অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সাইফুর রহমান, কৃষি অধিদপ্তরের উপপরিচালক ষষ্টি চন্দ্র রায়। সভায় সভাপতিত্ব করেন বিএসআরআই এর মহাপরিচালক ড. কবির উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে, কৃষি মন্ত্রনালয়ের সম্প্রসারন অনুবিভাগের অতিরিক্ত সচিব জাকির হোসেন বলেন, খেজুরের গুড় ও রসের জন্য ঝিনাইদহ জেলার সুনাম সারা দেশে। মানসম্মত গুড় তৈরীতে উন্নত পদ্ধতিতে খেজুর গাছের পরিচর্যা, নিরাপদ রস সংগ্রহ ও গুড় উৎপাদনের লক্ষে প্রশিক্ষণ কর্মশালা।

তিনি আরো বলেন, নিরাপদ গুড়ের জন্য নিরাপদ রসের প্রয়োজন। খেজুর গাছের মিষ্টি রসের কারনে বিভিন্ন সময় দিনে-রাতে পাখ-পাকালি ও সরীসৃপ জাতীয় প্রানীর আনাগোনা থাকে। এসকল প্রানীর জীবানু থেকে নিরাপদ রস ও গুড় উৎপাদন করতে উন্নত ও নিরাপদ পদ্ধতি অবলম্বন করতে হবে। অনুষ্ঠান শেষে জেলার সর্বোচ্চ খেজুর গাছ রোপনকারী গাছী ও উদ্দোক্তাদের মাঝে ক্রেস্ট ও মেডেল প্রদান করা হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD