শিরোনাম :
নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ

ঝিনাইদহে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সুলতান আল এনাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঝিনাইদহে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।এ উপলক্ষ্যে বুধবার সকালে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ও পৌরসভার পাড়া মহল্লা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে শহরের ওয়াজির আলী স্কুল মাঠে সমাবেত হয় ছাত্রদলের নেতাকর্মীরা।প্রথমে রক্তদান কর্মসূচি পালন করে ঝিনাইদহ জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।রক্তদান কর্মসূচিতে ঝিনাইদহ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক বখতিয়ার সহ অনেকেই রক্ত দান করে।

এরপর শুরু হয় বর্নাঢ্য র‍্যালি। র‌্যালিটি উজির আলী স্কুল মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন দিক প্রদক্ষিন করে। র‌্যালি শেষে এক সমাবেশে বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা,সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পাপপু, থানা বিএনপি’র সভাপতি এ্যাড মুন্সি কামাল আজাদ পান্নু, আব্দুল মজিদ বিশ্বাস, আলমগীর হোসেন, ঝিনাইদহ জেলা যুবদলের সাধারণ সম্পাদক,আশরাফুল ইসলাম পিন্টু, জেলা ছাত্রদলের সভাপতি সোমেনুজ্জামান সমিন , সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, ছাত্রনেতা বখতিয়ার মাহমুদ, আব্দুস সালাম প্রমুখ। ঝিনাইদহ জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. এম এ মজিদ তার বক্তৃতায় বলেন, ছাত্রদল বাংলাদেশের ভ্যানগার্ড হিসেবে কাজ করছে। ফ্যাসিষ্ট হাসিনা বিরোধী আন্দোলনে ছাত্রদলের নেতারা জীবন দিয়ে তারা দেশপ্রেমের প্রমান দিয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD