শিরোনাম :
জার্মানিতে পালিত হচ্ছে বাবা দিবস : ফাট্যারটাগ উৎসব, বন্ধুত্ব আর ঐতিহ্যের অনন্য মিলন মণিপুরে গির্জার নেতাদের গাড়িবহরে হামলায় নিহত চার্চ নেতারা গ্রামীণ পুনরুজ্জীবনে অবকাঠামো ও প্রযুক্তির সফল সমন্বয় সাংস্কৃতিক বিনিময় ও বৈশ্বিক সংলাপে চীন-ইউনেস্কো সহযোগিতা শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ ব্যবহারে চার দফা প্রস্তাব চীন-মার্কিন শীর্ষ বৈঠককে ঘিরে বাড়ছে বৈশ্বিক প্রত্যাশা নাহিদ ঝড়ে বিধ্বস্ত পাকিস্তান, বাংলাদেশের বড় জয় একনেকে অনুমোদন পেল ৩৬ হাজার কোটি টাকার ৯ উন্নয়ন প্রকল্প প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন :মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা

ঝিনাইদহে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ শুরু

সুলতান আল এনাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময়: শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

ঝিনাইদহে সদস্য ফরম বিতরণ শুরু করেছে জাতীয়তাবাদী ছাত্রদল জেলা শাখা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সদস্য ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় ঝিনাইদহ জেলা ছাত্রদলের আয়োজনে সরকারি কেশবচন্দ্র (কেসি কলেজ) কলেজ প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা ছাত্রদলের সভাপতি এসএম সমিনুজ্জামান সমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আনোয়ার পারভেজ। বিশেষ অতিথি ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক সরকার জসিম উদ্দীন সম্রাট ও নূর এ আলম।

উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ সভাপতি মিরাজ হোসেন, ইমরান হোসেন,এনামুল করির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মিলু শাহরিয়ার রাসেল, কেসি কলেজ ছাত্রদলের আহবায়ক শিমুল আল মাসুদ , সদস্য সচিব মেহেদী হাসান, সিটি কলেজ ছাত্রদল নেতা সাকিব আহমেদ, মুন্না, হৃদয় প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সদস্য ফরম বিতরণের মধ্য দিয়ে ছাত্রদল আরও শক্তিশালী ও সংগঠিত হবে। ছাত্রদলের রাজনীতি দমিয়ে রাখতে নানা অপপ্রচার শুরু হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে ও নির্দেশনায় শিক্ষার্থীবান্ধব রাজনীতি করবে ছাত্রদল।

এসময় বক্তারা নবীন শিক্ষার্থীদের ছাত্রদলে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD