শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

ঝিনাইদহে ইউনিয়ন ডিজিটাল সেন্টারে নিয়োগপ্রাপ্ত পরিচালকদের সংবাদ সম্মেলন

সুলতান আল এনাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময়: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

ইউনিয়ন ডিজিটাল সেন্টারে নিয়োগপ্রাপ্ত পরিচালকদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে রাজস্ব খাত থেকে বেতন ভাতা প্রদানের দাবীতে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিচালক কল্যান সমিতি ঝিনাইদহ জেলা শাখা এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ মুজিবুল হক। লিখিত বক্তব্যে তিনি জানান, ২০১০ সালের ১১ নভেম্বর থেকে তথ্যসেবা কেন্দ্রের নামে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পথচলা শুরু হয়। ১৪ বছর ধরে ডিজিটাল সেন্টারে নিযুক্ত পরিচালকরা নিরবিচ্ছিন্নভাবে কাজ করে গেলেও তাদের চাকরী স্থায়ী করা হয়নি। ঝিনাইদহ জেলার ৬৭টি ইউনয়িন ডিজিটাল সেন্টারে ১৩৪ জন কর্মরত আছেন। নিয়োগের সময় তাদের সরকারী বিধিবিধান মেনে নিয়োগ করা হলেও বেতনের ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করা হয়েছে। সরকারী ভাবে তাদের বেতন ভাতা না দিয়ে জবরদস্তি মূলক শ্রম চুক্তপিত্র দ্বারা আবর্তিত করা হয়েছে। সারাদিন পরিচালকদের দিয়ে সরকারী প্রকল্পের কাজ করানো হয়, অথচ সুবিধাভোগী নাগরিকদের কাছ থেকে পারিশ্রমিক চেয়ে নিতে হয়। এক্ষেত্রে তাদের ভিখারী বানানো হয়েছে। সংবাদ সম্মেলনে বলা হয়, জনগনের কাছ থেকে টাকা চেয়ে নিতে গেলে অনেক সময় নানা প্রশ্নের সম্মুখিন হতে হয়। তাছাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টারে নিয়োগপ্রাপ্ত পরিচালকদের ইচ্ছামতো চাকরীচ্যুত করা হচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, স্থানীয় সরকার বিভাগ ২০১৬ সালে গেজেটের মাধ্যমে নতুন পদ সৃষ্টি করে হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারটের পদে নিয়োগ দিয়েছেন। ফলে তারা ইউনয়িন ডিজিটাল সেন্টারে কর্মরত পরিচালকদের কাজে হস্তক্ষেপ করছেন। এতে পরিচালকরা নানা ভাবে হয়রানী ও ষড়যন্ত্রের শিকার হচ্ছেন। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিচালক কল্যান সমিতির কেন্দ্রীয় সভাপতি আব্দুল্লাহ আল আমিন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ সভাপতি সনজিত বিশ^াস, সাধারণ সম্পাদক রাবিকুল ইসলাম রাকিব, চুয়াডাঙ্গার সাইফুজ্জামান, আব্দুল আলীম ও হাসিবুল হাসান হাসিব উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় দীর্ঘ ১৪ বছর তাদের আন্দোলন সংগ্রামে বাধা প্রদান করা হয়েছে। এ কারণে তারা কোন প্রতিবাদ করতে পারেননি। নেতৃবৃন্দ ইউনিয়ন ডিজিটাল সেন্টারে নিয়োগপ্রাপ্ত পরিচালকদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে রাজস্ব খাত থেকে বেতন ভাতা প্রদানের জন্য বর্তমান সরকারের কাছে দাবী জানান। সংবাদ সম্মেলন শেষে আগের কমিটি বিলুপ্ত করে ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিচালক কল্যান সমিতির ঝিনাইদহ জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD