শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

ঝিনাইদহের সাংবাদিকদের সাথে রাশেদ খাঁনের মতবিনিময়

সুলতান আল এনাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময়: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

দেশপ্রেমিক সাংবাদিকদের সহায়তা ছাড়া ফ্যাসিষ্ট হাসিনা সরকারকে হটানো সম্ভব ছিল না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক ও ঝিনাইদহের কৃতি সন্তান মোঃ রাশেদ খাঁন।রাশেদ খাঁন বলেন, জুলাই ছাত্রজনতার বিপ্লবের সময় খুনি হাসিনার দোসর পুলিশ, র‌্যাব, বিজিবি ও আওয়ামীলীগ ক্যাডারদের গণহত্যার বিভৎস্য ছবি সাংবাদিকরাই তুলে মিডিয়ায় প্রচার করেছিলেন।ফলে হাসিনার পতন ত্বরান্বিত আমাদের জন্য সহজ করে দেয়।এই সমাজ সভ্যতা যতদিন থাকবে সাংবাদিকদের তোলা ছবি ও ভিডিও ফুটেজ বিপ্লবীদের একদিকে যেমন অনুপ্রেরণা যোগাবে তেমনি ভাবে গণহত্যার এই বিভৎস্য ভয়াবহ স্মৃতি স্বজনদেরকে আবেগতাড়িত করবে।দেশ পরিবর্তনে সাংবাদিকদের অবদান সব থেকে বেশি। মোঃ রাশেদ খাঁন শনিবার দুপুরে তার নিজ জেলা ঝিনাইদহ প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তি সব সময় নিজের আসন ও ক্ষমতা পাকাপোক্ত করে রাখতে পদলেহী সাংবাদিক তৈরী করে। শেখ হাসিনাও এর ব্যাতিক্রম ছিল না। তার দালাল ও চাটুকার সাংবাদিকরা পেশাদারিত্বের পরিবর্তে চাটুকারিতার পথ বেচে নিয়ে শত শত কোটি টাকার মালিক হয়েছেন। তারা দেশের গণশত্রু। ওই সব দালাল সাংবাদিকদের বিচার করতে না পারলে বিপ্লবীদের সঙ্গে প্রতারণা করা হবে। মোঃ রাশেদ খাঁন আরো বলেন, ছাত্রজনতার গনবিপ্লব একটি দুর্নীতি, লুটপাট, দখলদারিত্ব ও বৈষম্যবিরোধী একটি সমাজ বিনির্মানে প্রেরণা যোগাবে। সেই লক্ষ্যে তাদের দল গণঅধিকার পরিষদ কাজ করে যাচ্ছে।

তিনি অভিযোগ করেন, হাসিনা পালিয়ে গেলেও প্রশাসনের পরতে পরতে তার দোসররা বসে আছে। যারা ছাত্রদের গুলি করে মেরেছে তাদের এখনো ধরা হয়নি। এ কারণে সিভিল ও পুলিশ প্রশাসনে কোন গতি নেই। জেলায় জেলায় দুর্নীতিবাজ ও আ’লীগের দোসররা বহাল রয়েছে।সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ছাত্রজনতার আন্দোলন দুই মাসের ছিল না, বরং এর শেকড় ১৬ বছর আগে প্রথিত হয়েছিল। সেই মঈনুদ্দীন ফকরুদ্দীনের আমল থেকে দেশে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সুচন। সেই আন্দোলন তিল তিল করে দেশের বড় বড় রাজনৈতিক দলগুলো চালিয়ে এসেও যখন গতি পাচ্ছিল না, তখন একটি প্রেক্ষাপট তৈরী হয়। তরুণ ও শিক্ষার্থীদের সঙ্গে বিএনপি, জামায়াত, গনতন্ত্র মঞ্চ, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন রাজপথে নেমে আসলে বিপ্লব সাধিত হয় এবং ছাত্র জনতার গনরোষে হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়।রাশেদ খাঁন নির্বাচনের রোডম্যাপ ঘোষনা জরুরী দাবী করে বলেন, পরিকল্পনাহীন ভাবে কোন সরকার চলতে পারে না। নিশ্চয় সরকার নির্বাচনী রোডম্যাপ দিয়ে তাদের সংস্কার কার্যক্রম চালিয়ে যাবেন আমরা সরকারকে সহায়তা সহায়তা করছি। প্রেসক্লাব সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে ঢাকা মহানগর উত্তর গণঅধিকার পরিষদের সহ-সভাপতি রাকিবুল হাসান, সংগঠনের ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন, যুবঅধিকার পরিষদের রাকিবুল হাসান রাকিব, সাংগঠনিক সম্পাদক মোঃ মিশন আলী, ছাত্র অধিকার পরিসদের সভাপতি আব্দুল্লা আল মামুন ও ঢাকা মহানগর উত্তর গণঅধিকার পরিষদ মোঃ রিহান হাসান রায়হান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD