মো: নজরুল ইসলাম,কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি:-
ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার গ্রামীণ ব্যাংক কোটচাঁদপুর শাখার উদ্যোগে অস্বচ্ছল ও মেধাবী ছাত্র- ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়। ১৯ শে ডিসেম্বর বৃহস্পতিবার গ্রামীন ব্যাংকে সেরা ১২ জন ছাত্র-ছাত্রীকে ৫ টি ক্যাটাগরিতে বৃত্তি প্রদান করা হয়।এখানে উপস্হিত ছিলেন গ্রামীন ব্যাংক প্রিন্সিপাল অফিসার সিকদার সামছুল আলম, এরিয়া ম্যানেজার আঃরশিদ, এস এম সফিকুল ইসলাম সহকারী শিক্ষক কোটচাঁদপুর মডেল সরকারী হাইস্কুল, কোটচাঁদপুর মাদ্রাসার মাহফুজ মিঠু তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন ও দেশের সেবায় আত্মনিয়োগ করার জন্য উৎসাহিত করেন।