শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

জয়ের প্রত্যয়ে শপথ নিয়ে বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ল আর্জেন্টিনা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১ জুন, ২০১৮
  • হাবিবুর রহমান হেলাল

গতবার বিশ্বকাপ ফাইনালে গিয়েও জার্মানির কাছে হেরে জয়ের স্বপ্নভঙ্গ হয় আর্জেন্টাইনদের। মেসিদের সেই হিসেব এখন শুধুই অতীত। এবার জয়ের প্রত্যয়ে শপথ নিয়েই বিশ্বকাপের জন্য রওনা দিল আর্জেন্টিনা। স্পেনের বার্সোলোনাতে প্রাক বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি নেবে মেসিরা। তাই বুয়েনস আইরেস থেকে বার্সেলোনার জন্য উড়ান দিল টিম আর্জেন্টিনা।
বিমানবন্দরে জাতীয় নায়কদের সেন্ড অফ জানান, মেসি, দিবালাকে এক ঝলক দেখতে ফুটবলভক্তরা ভিড় ছিল চোখে পড়ার মতো।
ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়, বার্সেলোনা থেকে বিশ্বকাপের আগের শেষ প্রস্তুতি ম্যাচ খেলতে ইজরায়েল যাবে মেসিরা। ৮ জুন জেরুশালেমে ইজরায়েলের বিরুদ্ধে ম্যাচ। সেই ম্যাচের পর রোড টু রাশিয়া। পুতিনের দেশে পৌঁছে আইসল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৯৮৬ বিশ্বচ্যাম্পিয়ন দলটি।
বিশ্বকাপে অংশ নিতে রাশিয়া উড়ে যাওয়ার আগে ঘরের মাঠে হাইতির বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। মেসির হ্যাটট্রিকে ক্যারিবিয়ান দলটিকে ৪-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করে মেসি বাহিনী। মাঠের লড়াইয়ে মেসিদের আগ্রাসনে সেই ব্যবধান স্পষ্ট ধরা পড়ে।
বিশ্বকাপের ‘ডি’ গ্রুপে আর্জেন্টিনার লড়াই আইসল্যান্ড, ক্রোয়েশিয়া ও নাইজেরিয়ার বিরুদ্ধে। ১৬ জুন মেসিদের প্রথম প্রতিপক্ষ আইসল্যান্ড। ২১ জুন আর্জেন্টিনা খেলবে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে। ২৬ জুন গ্রুপের শেষ ম্যাচে মেসিরা মুখোমুখি হবেন নাইজেরিয়ার।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD