শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

জয়ী বিএনপির সিরাজ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ জুন, ২০১৯
বগুড়া-৬ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ। ছবি: দৈনিক ইত্তেফাক থেকে নেওয়া

জার্মান-বাংলা ডেস্ক: বগুড়া-৬ (সদর) আসনে উপনির্বাচনে সোমবার ইভিএমে ভোট শেষ হওয়ার সাড়ে তিন ঘণ্টার মাথায় জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মাহাবুব আলম শাহ ফলাফল ঘোষণা করেন।
ধানের শীষ প্রতীকে গোলাম মো. সিরাজ পেয়েছেন ৮৯ হাজার ৭৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী এস এম টি জামান নিকেতা নৌকা প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ২৯৭ ভোট।সদরের এ আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ না নেওয়ায় শূন্য হওয়া এ আসনে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা ইভিএমে ভোট চলে। ফলে বগুড়া-৬ (সদর) আসনে উপনির্বাচনে বিএনপি প্রার্থী গোলাম মো. সিরাজ জয়লাভ করেছেন।

একাদশ জাতীয় সংসদে বিএনপির আসন সংখ্যা ৬। এছাড়া সংরক্ষিত আসনের একজন নারী সদস্য রয়েছেন। নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, বাংলাদেশ কংগ্রেস, মুসলিম লীগ ছাড়াও দুজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বদ্বিতা করেছেন। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৮৭ হাজার ৪৫৮ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৯১ হাজার ৬৬৮ জন ও মহিলা এক লাখ ৯৫ হাজার ৭৯০ জন। ১৪১টি ভোটকেন্দ্রের ৯৬৫টি ভোটকক্ষ রাখা হয়।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত দলের বগুড়া জেলা যুগ্ম সম্পাদক এস এম টি জামান নিকেতা (নৌকা), বিএনপির প্রার্থী দলের জেলা আহ্বায়ক সাবেক এমপি গোলাম মো. সিরাজ (ধানের শীষ), জাতীয় পার্টির (জাপা) প্রার্থী দলের জেলা সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ওমর (লাঙ্গল), বাংলাদেশ কংগ্রেসের মনসুর রহমান (ডাব), বাংলাদেশ মুসলিম লীগের রফিকুল ইসলাম (হারিকেন), স্বতন্ত্র জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহমেদ মিঠু (ট্রাক) ও মো. মিনহাজ (আপেল)। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই লাখ পাঁচ হাজার ৯৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহাজোট প্রার্থী জাতীয় পার্টির নূরুল ইসলাম ওমর পেয়েছিলেন ৩৮ হাজার ৯৬১ ভোট।

সংসদে ৩০০ আসনের মধে্যে আওয়ামী লীগ ২৫৮, জাতীয় পার্টি ২২, বিএনপি ৬, ওয়ার্কাস পর্টি ৩, জাসদ ২, বিকল্প ধারা ২, গণফোরাম ২, তরিকত ফেডারেশন ১, জেপি ১ এবং স্বতন্ত্র প্রার্থীরা ৩টি আসনে জিতেছেন। সংরক্ষিত আসনের মধ্যে রয়েছে আওয়ামী লীগ ৪৩, জাতীয় পার্টি ৪, বিএনপি ১, ওয়ার্কাস পর্টি ১ এবং স্বতন্ত্র প্রার্থীর ১টি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD