শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

জ্যাকব ব্ল্যাক হত্যা : বিক্ষোভে উত্তাল উইসকনসিন, নিহত ২

জার্মান-বাংলা অনলাইন
  • প্রকাশের সময়: বুধবার, ২৬ আগস্ট, ২০২০
পুলিশের সঙ্গে একাধিকবার সরাসরি সংঘর্ষ হয়েছে বিক্ষোভকারীদের। এ অবস্থায় নিজেদের মতো করে ঢাল ব্যবহার করছেন বিক্ষোভকারীরা।রয়টার্স

জর্জ ফ্লয়েড হত্যার পর শুরু হওয়া বিক্ষোভের প্রধান দাবি ছিল পুলিশ সংস্কার। অপরাধী ধরার নামে নির্যাতন বন্ধ করা এবং পুলিশের আচরণকে জবাবদিহির আওতায় নিয়ে আসা। সে সময় তড়িঘড়ি কিছু সংস্কার করা হলেও অবস্থার যে তেমন কোনো পরিবর্তন হয়নি, তা গত ২২ আগস্ট লুইজিয়ানায় পুলিশের হাতে ট্রেফোর্ড পেলেরিন নামের এক কৃষ্ণাঙ্গের মৃত্যুর মধ্য দিয়েই প্রমাণিত। পেলেরিনের মৃত্যু ফ্লয়েড হত্যা ও বিক্ষোভের ফলাফল নিয়ে এক বড় প্রশ্ন তুলে দিয়ে যায়। সেই প্রশ্নের রেশ মিলাতে না মিলাতেই পুলিশের গুলিতে নিহত হলেন জ্যাকব ব্ল্যাক। আর এর মধ্য দিয়ে কাঠামোগত বর্ণবাদের অভিযোগটি আরও জোরালো হলো।

জ্যাকব ব্ল্যাক নামের এক কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্য। গত রোববার রাতে জ্যাকবকে পুলিশ গুলি করে হত্যা করে। এর কয়েক ঘণ্টার মধ্যেই বিক্ষোভ শুরু হয় উইসকনসিনে। পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে একের পর এক সংঘর্ষ হয়। এরই মধ্যে গতকাল মঙ্গলবার রাতে দুজন বিক্ষোভকারী নিহত হন। তবে তারা পুলিশের হাতে নাকি নিজেদের মধ্যে হওয়া কোনো সংঘর্ষে মারা গেছে কিনা তা নিশ্চিত নয়।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, গতকাল রাত স্থানীয় সময় ১১টা ৪৫ মিনিটের দিকে একাধিক গুলির আওয়াজ পাওয়া যায়। পরে দুজন ব্যক্তিকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এ ছাড়া আরেক ব্যক্তিকে আহত অবস্থায় পাওয়া যায়। আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

উইসকনসিনের কেনোশা কাউন্টিতে গত রোববার রাতে জ্যাকব ব্ল্যাক নামের ২৯ বছর বয়সী এক ব্যক্তি গাড়িতে ওঠার সময় দুই পুলিশ কর্মকর্তা তাঁকে গুলি করেন। পরে তাঁকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গুলির সময় জ্যাকবের সন্তান গাড়ির ভেতরেই ছিল। জ্যাকবকে গুলি করার কোনো সুনির্দিষ্ট কারণও পুলিশ জানাতে পারেনি। এ অবস্থায় ক্ষোভে ফুঁসে ওঠে উইসকনসিন।

টানা তিন দিন ধরে চলা বিক্ষোভ বেশ কয়েকবারই সহিংস হয়ে উঠেছে। এর মধ্যে গতকাল মঙ্গলবার রাতে গোলাগুলির ঘটনা ঘটে। এতে দুজন নিহত হয়। তবে ঠিক কার বা কাদের গুলিতে তারা মারা গেছে, তা নিশ্চিত নয়। এ বিষয়ে কেনোশা কাউন্টির শেরিফ ডেভিড বেথ নিউইয়র্ক টাইমসকে বলেন, বিক্ষোভকারীদের মধ্যে হওয়া কোনো সংঘর্ষে নাকি অন্য কোনোভাবে এ ঘটনা ঘটেছে তা তাঁর কার্যালয় তদন্ত করে দেখছে।

জ্যাকব ব্ল্যাকের হত্যার পর শুরু হওয়া বিক্ষোভ ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। বিক্ষোভকারীদের হাত থেকে নিজেদের ব্যবসাপ্রতিষ্ঠানকে বাঁচাতে স্থানীয় ব্যবসায়ীরা বন্দুক হাতে পাহারায় নেমেছে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সরাসরি বেশ কয়েকবার সংঘর্ষ হয়েছে। শহরের বিভিন্ন স্থানে বিভিন্ন ভবন ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

মঙ্গলবার রাতে হওয়া সহিংসতার সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ওই সময় সাধারণ বিক্ষোভকারীদের সঙ্গে একজন বন্দুকধারীর ধস্তাধস্তি হয়। বন্দুকধারী ব্যক্তিটিকে এক সময় অনেকে মিলে ধরাশায়ী করে। তবে তার আগেই তাকে ধরতে এগিয়ে আসা লোকেদের লক্ষ্য করে তাকে গুলি চালাতে দেখা যায়।

উইসকনসিনে চলমান বিক্ষোভে এটিই প্রথম গুলির ঘটনা। এর আগে বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশকে কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়তে দেখা গেছে। বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশ অবশ্য শুরু থেকেই বেশ কঠোর ভূমিকায় রয়েছে। মঙ্গলবারের ঘটনার পর সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD