শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

জেলখানায় খালেদা জিয়ার ‘মাইল্ড স্ট্রোক’ হয়েছিল

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১০ জুন, ২০১৮

জার্মান-বাংলা ডেস্ক: কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ‘মাইল্ড স্ট্রোক’ করেছিলেন বলে ধারণা করছেন তার চিকিৎসকেরা। শনিবার (৯ জুন) বিকালে খালেদাকে দেখতে কারাগারে যান তার ব্যক্তিগত চার চিকিৎসক। সেখান থেকে বের হয়ে একথা বলেন তার চিকিৎসকরা।
দেড় ঘণ্টারও বেশি সময় পর বেরিয়ে ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক এফ এম সিদ্দিকী সাংবাদিকদের বলেন, গত ৫ জুন তিনি (খালেদা) হঠাৎ করে পড়ে গিয়েছিলেন। তিনি ওই সময়টার কথা বলতে পারছেন না। তার একটি মাইল্ড স্ট্রোক হয়েছে বলে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে। এটা মেজর স্ট্রোক। উনি এখন কথা বলেন একটু আস্তে আস্তে। ভালো ভাবে কথা বলতে পারে না যেটা সবচেয়ে বিপদজনক, টিআইএ যদি কারো হয় তাহলে তার সামনে বড় ধরণের স্ট্রোক হওয়া সম্ভবনা বেশি থাকে আছে।
খালেদা জিয়ার অনেকগুলো মেডিকেল টেস্ট করা দরকার জানিয়ে তিনি বলেন, বেগম জিয়ার কতগুলো পরীক্ষা করা দরকার। যেগুলো কারাগারে নেই। তাই আমরা উনাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে টেস্ট করার জন্য অনুরোধ করেছি। সেই সঙ্গে ইউনাইটেড হাসপাতালে ভর্তির মাধ্যমে চিকিৎসা দেয়ার জন্যও দাবি জানিয়েছি।
সিদ্দীকী জানান, সমস্ত পরীক্ষা- নিরীক্ষা করে আমাদের যে মেডিকেল টিম, তাদের সমস্ত মতামত ও অবজারভেশনগুলো সম্পূর্ণ লিখে আমরা জেল কর্তৃপক্ষকে দিয়েছি। আমরা চার পৃষ্ঠার একটি মেডিক্যাল রির্পোট দিয়েছে, যেখানে সম্পূর্ণভাবে উল্লেখ আছে, কী ঘটেছে, কী হয়েছে এবং সামনে তার কী পরীক্ষা করা উচিত।
এর আগে বিকেল ৪ টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে কারাগারে প্রবেশ করেন ৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক। তারা হলেন, মেডিসিনের প্রফেসর ডা. এফ এম সিদ্দীকী, নিউরো সার্জন প্রফেসর ডা. ওয়াহিদুর রহমান, চক্ষু বিশেষজ্ঞ প্রফেসর ডা. আবদুল কুদ্দুস। এছাড়া বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. মোহাম্মাদ আল মামুন। বিকেল সোয়া ৩ টায় সরকারের পক্ষে কারাগারে প্রবেশ করেন সিভিল সার্জন এহসানুল কবির।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD