শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

জুলাই বিপ্লব স্বরণে ঝিনাইদহে দিনব্যাপি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সুলতান আল এনাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময়: শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

যুক্তির শাণিত ধারে ছিন্ন হোক আঁধার এই স্লোগান কে সামনে নিয়ে ঝিনাইদহ ডিবেটিং সোসাইটি ২০১৬ সাল থেকে ঝিনাইদহে বিতর্ক প্রশিক্ষণ প্রতিযোগিতা ও বিভিন্ন প্রোগ্রামে প্রদর্শনীয় বিতর্ক সহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে এরই ধারাবাহিকতায় ২০ ফেব্রুয়ারী ২০২৫ ইংরাজি তারিখে অনুষ্ঠিত হলো জুলাই বিপ্লব স্বরণে সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা।

ঝিনাইদহ সরকারী কেশবচন্দ্র কলেজে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
সরকারি কেশব চন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো: আবু বক্কর সিদ্দিকী। ঝিনাইদহ ডিবেটিং সোসাইটির সভাপতি আরিফুল ইসলামের পরিচালনায় ও কেশব চন্দ্র কলেজ ডিবেট ক্লাবের সভাপতি শাহমুন হাসান রাসিবের সঞ্চালনায় সংসদীয় বিতর্কে অংশগ্রহণ করে ঝিনাইদহ ও পার্শ্ববর্তী অঞ্চলসমূহের বিভিন্ন বিতর্ক চর্চাকারী সংগঠন। উক্ত বিতর্ক প্রতিযোগীতায় বিচারক হিসাবে উপস্থিত ছিলেন
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি আমান ফাইয়াজ,কুষ্টিয়া ডিবেটিং সোসাইটির সভাপতি অনিন্দ্য সাহ,মাগুরা আইডিয়াল ডিবেট ক্লাবের সভাপতি নাহিদুর রহমান দুর্জয়, ঝিনাইদহ ডিবেটিং সোসাইটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মেজবাউর রহমান।

সংসদীয় বিতর্ক প্রতিযোগিতার সেমিফাইনালে অংশ গ্রহণ করেন মাগুরা আদর্শ বিতর্ক সংঘ, কুষ্টিয়া ডিবেটিং সোসাইটি, কেশব চন্দ্র কলেজ ডিবেটিং ক্লাব – KcDC ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাব। নানাবিধ চমৎকার মোশনের একটি, এই সংসদ মনে করে, “জুলাই গণহত্যার সাথে জড়িত সকলকে সর্বচ্ছো শাস্তি নিশ্চিত করাতে পারলেই বাংলাদেশে আর কখনোই স্বৈরাচারি শাসক তৈরী হবে না”

দিনব্যাপি চলা এ এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় কুষ্টিয়া ডিবেটিং সোসাইটি টিম এবং রার্নাস আপ হয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাব।
বিজয়ী ও রানার্স আপ দলের হাতে পুরষ্কার তুলে দেন সরকারী কেশবচন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো: আবু বক্কর সিদ্দিকী ও প্রভাষক আলমগীর হোসেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD