শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

জুনে শিল্পকারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত দঃ আফ্রিকার

ফারুক আস্তানা, দক্ষিণ আফ্রিকা
  • প্রকাশের সময়: সোমবার, ২৫ মে, ২০২০

রাষ্ট্রপতি রামাফোসা নিয়মিত ব্রিফিংয়ে জাতির উদ্দেশ্যে জানিয়েছেন, পহেলা জুন থেকে দক্ষিণ আফ্রিকায় লকডাউন শিথিল করে সিদ্ধান্ত নিয়েছে সরকার। দক্ষিণ আফ্রিকায় লকডাউনের দুই মাস পূর্ণ হবে আগামী ২৭ মে।

রামাফোসা তাঁর ভাষণে বলেন, যেহেতু লকডাউন থাকা অবস্থায়ও করোনাভাইরাসের সংক্রমণ কমছেনা বরং বেড়েই চলছে। তাই লকডাউন আইন শিথিল করে কঠোর স্বাস্থ্য বিধি মেনে কাজে ফিরে যেতে হবে।এই জন্য যথেষ্ট স্বাস্থ্য সুবিধা এবং চিকিৎসা ব্যবস্হা সরকার হাতে নিয়েছে।

তিনি সর্তকতা উচ্চারণ করে বলেন, লকডাউন শিথিল করা মানে এই নয় যে, করোনাভাইরাসের সংক্রমণ শেষ হয়ে গেছে। দেশের অর্থনীতি এবং জনগণের জীবনযাত্রার কথা বিবেচনা করে আমরা লকডাউন আইন শিথিল করার সিদ্ধান্ত নিয়েছি।
রাষ্ট্রপতি সিরিল রামাফোসা  রবিবার সন্ধ্যা ৭ টায় সপ্তমবারের মতো জাতীর উদ্দেশ্য দেওয়া ভাষণে সীমিত সময়ের জন্য অ্যালকোহল বিক্রি করার অনুমতি দিলেও স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে সিগারেট বিক্রি বন্ধ থাকবে বলে জানিয়েছেন।

এছাড়াও রেষ্টুরেন্ট,বার,হেয়ার ড্রেসার,বিউটি পার্লার বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছেন তিনি।

রাষ্ট্রপতি তাঁর ভাষনে বলেছেন, আগামী জুন মাসের ১ তারিখ থেকে সকল প্রকার উৎপাদনশীল শিল্প কারখানা এবং ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে এই ক্ষেত্রে কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের স্ব উদ্যেগে শ্রমিকদের জন্য কোয়ারান্টাইন সুবিধা সহ কঠোর স্বাস্থ্য বিধি মেনে  শ্রমিকদের কাজে ফিরিয়ে আনতে হবে।

গণপরিবহনের মালিকদের কঠোর স্বাস্থ্য বিধি মেনে যাএী পরিবহন করতে হবে। এবং সকল প্রকার পাইকারি ও খুচরা দোকান জুনের ১ তারিখ থেকে পুরো সময় খোলা রেখে ব্যবসা পরিচালনা করতে পারবে তবে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।

রাষ্ট্রপতি আরো বলেছেন, গ্রেড সেভেন  থেকে গ্রেড ১২ পর্যন্ত সকল স্কুল খোলে দেওয়া হবে এই ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত স্বাস্থ্য বিধি মালা মেনে চলতে নির্দেশ দেওয়া হয়েছে। তারপরও কোন অভিভাবক তাদের সন্তানের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হলে সেক্ষেত্রেও তারা তাদের সন্তানদের স্কুলে না পাঠালে অসুবিধা নেই।

রাষ্ট্রপতি ঘোষণা দিয়েছেন, সারাদেশে ইতিমধ্যে চারহাজার বেডের ২৭ টি ফিল্ড হাসপাতালের নির্মান কাজ চলছে।যাতে আমরা রোগীদের আরো বেশি সেবা দিতে পারবো।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD