আতিকুজ্জামান চঞ্চল,জীবননগর প্রতিনিধি:জীবননগর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজি হাফিজুর রহমান হাফিজ ও উপজেলা পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী ইসা,মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি বিপুল ভোটে জয়ী।
জীবননগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হাজী হাফিজুর রহমান হাফিজ বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। কাপ-পিরিচ প্রতীকে ৩২ হাজার ৫৭৩ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী গোলাম মোর্তুজা মোটরসাইকেল প্রতীকে ১৮ হাজার ২৬ ভোট পেয়েছেন। উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা তালা প্রতীকে ৩০ হাজার ৭২১ ভোট, পেয়েছে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে আয়েশা সুলতানা লাকি কলস প্রতীকে ৩৭ হাজার ২১০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
আজ রাতে উপজেলা পরিষদের কনফারেন্স হলরুমে সহকারী রির্টানিং অফিসার ইউএনও সিরাজুল ইসলাম বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
এর আগে পর পর দুইবার জীবননগর উপজেলায় ভাইস চেয়ারম্যান ছিলেন হাফিজ।