শিরোনাম :
ইয়েমেনে জ্বালানি সংকটে পানির সরবরাহ বিপর্যয়ের আশঙ্কা, ঝুঁকিতে ১৬ লাখ শিশু ফ্রান্সে প্রশিক্ষণকালে যুদ্ধবিমান ‘মিরাজ ২০০০ডি’ বিধ্বস্ত: পাইলট নিহত, নেভিগেটর নিখোঁজ অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ: সিলেটে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আমিরাত ১ নভেম্বর থেকে সব খাদ্য ব্যবসায় নিবন্ধন ও লাইসেন্স বাধ্যতামূলক: নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কড়া নির্দেশনা গুজব ও ধর্মীয় উগ্রতার বিরুদ্ধে তরুণদের সোচ্চার থাকার ডাক রাষ্ট্রপতির: বঙ্গভবনে বিজয়ার সংবর্ধনা স্বর্ণ চোরাচালানের পর এবার জুলাই আন্দোলনের হত্যাচেষ্টা মামলা: দিলীপ আগরওয়ালার ১০ দিনের রিমান্ড আবেদন অশ্রুসজলে দেবীকে বিদায়ের ক্ষণ: আজ শুভ বিজয়া দশমী, মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা ও বিসর্জন জার্মানির স্টুটগার্টের দুর্গাবাড়িতে শারদীয় দুর্গোৎসব: সম্প্রীতি ও শান্তির বার্তা ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী:স্বাক্ষরিত হতে পারে একাধিক সমঝোতা স্মারক নাগরিকদের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করাই সরকারের অঙ্গীকার

জীবননগরে ৬টি বোমা উদ্ধার: জনমনে আতঙ্ক

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১৮

জীবননগর থেকে জাহিদ বাবু ও অর্পন রকি: চুয়াডাঙ্গা জেলার জীবননগর আশতলাপাড়া জামে মসজিদের পাশ থেকে সার্কিটসহ ৬টি বোমা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সকালে স্থানীয়লোকজন এ বোমার বিষয়টি সনাক্ত করেন। পরে জীবননগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থান পরিদর্শন করে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে পৌরসভার ৮নং ওয়ার্ডের আশতলাপাড়া জামে মসজিদ সংলগ্ন মসলেম উদ্দিনের বাড়ির সিঁড়ির ওপর একটি খবরের কাগজের মধ্যে রাখা লাল টেপ দিয়ে মোড়ানো কাগজ দেখতে পেয়ে সন্দেহের সৃষ্টি হয়। স্থানীয় লোকজন কাছে দেখতে পান একটি সার্কিটসহ ৬টি বোমা পড়ে আছে। বিষয়টি জীবননগর থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনা স্থানে ছুটে আসেন।

এ বিষয়ে মসলেম উদ্দিনের সঙ্গে কথা বললে তিনি জানান, আমি সকালে ফজরের নামাজ শেষে বাড়িতে চলে যাই, সকাল ৭টার দিকে জানতে পারি আমার বাড়ির সিঁড়ির ওপরে বোমা সাদৃশ্য কি যেন পড়ে রয়েছে।

লোকজনের কথা শুনে আমিও সেখানে গিয়ে খবরের কাগজের মধ্যে লাল টেপ দিয়ে একটি সার্কিট ও বোমা দেখতে পাই। বিষয়টি ওয়ার্ড কাউন্সিলার হযরত আলীকে জানালে তিনি বিষয়টি জীবননগর থানা পুলিশকে অবহিত করেন।

জীবননগর থানার ওসি তদন্ত ফৈরদৌস ওয়াহিদ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। সন্ধ্যার দিকে র‌্যাব ৬-এর বোমা বিশেষজ্ঞ টিম উক্ত বোমাপটগুলো নিষ্কাশন করেন। এদিকে মসজিদের পাশ থেকে বোমা উদ্ধার হওয়ায় এলাকার সাধারণ মানুষের মধ্যে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD