শিরোনাম :
হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার জার্মানিতে বাংলাদেশ দূতাবাসে অতিরিক্ত ফি নেওয়ায় প্রবাসীদের অভিযোগ বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী পুঁজি ও কূটনীতির মেলবন্ধনে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথরেখা আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’

জীবননগরে ২৫টি পূজামণ্ডপে পালিত হচ্ছে দুর্গা পূজা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮

অর্পন রকি, জীবননগর চুয়াডাঙ্গা প্রতিনিধি: সোমবার থেকে শুরু হয়েছে সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গা পূজা। হিন্দু সম্প্রদায়ের এ পুজাকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেকটি পুজা মন্দিরের অনুকুলে সরকারী ভাবে সহযোগীতা করা হয়েছে। প্রতিটি পুজা মন্দিরে পুলিশের পাশাপাশি আনসারসহ বিভিন্ন প্রশাসনের নিরাপত্তাকর্মিরা দায়িত্ব পালন করছেন।

জীবননগর থানা সুত্র জানান,চলতি বছর উপজেলার বিভিন্ন গ্রামে ২৫টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি পুজা উদযাপন কমিটির পক্ষ থেকে মন্দিরগুলোকে দর্শণীয় করে তোলা হয়েছে। পুলিশের দাবী সবগুলো পুজামন্ডপকে গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ মনে করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ শেখ গনি মিয়া বলেন,আমরা চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমানের নির্দেশে প্রতিটি পুজা মন্দিরে হিন্দু স¤প্রদায়ের নারী-পুরুষেরা যাতে তাদের ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ ভাবে পালন করতে পারে সে ব্যাপারে সব ধরণের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পুলিশের পাশাপাশি পুজা উদযাপন কমিটির স্বেচ্ছাসেবকরাও কাজ করছেন। আমি নিজে ও থানার অফিসার ফোর্স সার্বক্ষণিক সরজমিনে তদারকি করছেন।

উপজেলা পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে,শারদীয়া দুর্গাদেবীর বোধন ও ষষ্ঠ্যাদি কল্পারম্ভের মধ্য দিয়ে পূজা অনুষ্ঠান শুরু হবে এবং আগামী ১৯ অক্টোবর বিজয়া দশমীর মধ্যদিয়ে তা পুজা উৎসবের সমাপ্তী ঘটবে।

জীবননগর উপজেলা নির্বাহী অফিসার বলেন,উপজেলার প্রতিটি পুজা মন্দিরের ব্যাপারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খোঁজখবর রাখা হচ্ছে। অন্যদিকে প্রতিটি পুজা মন্দিরের অনুকুলে সরকারী সাহায্য হিসাবে ৫০০ কেজি হারে চাউল বরাদ্দ দেয়া হয়েছে। আমার জানামতে নিরাপত্তার ব্যবস্থাসহ কোথাও কোন সমস্যা নেই।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD